সংবাদ শিরোনাম ::

রোববার থেকে মিলছে সুন্দরবনে প্রবেশাধিকার

তিন মাস পর রোববার থেকে মিলছে সুন্দরবনে প্রবেশাধিকার

পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট এবং বাংলাদেশের প্রাকৃতিক রক্ষাকবচ সুন্দরবন রক্ষায় কার্যকর এক ব্যবস্থা হলো বনে একটি নির্দিষ্ট সময় পর পর প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা আরোপ। বন রক্ষার নিয়মানুসারে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ রোববার (১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবনে প্রবেশাধিকার পাওয়া যাবে। যার ফলে এখন থেকে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন পর্যটক, বাওয়ালি, জেলে ও মৌয়ালসহ সব বনজীবীরা।

খুলনার বন সংরক্ষক মিহির কুমার জানান, এদিন থেকে পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। এছাড়া পাস-পারমিট নিয়ে জেলে, বাওয়ালি ও মৌয়ালরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন।

সুন্দরবন ট্রলার মালিক সমিতির তথ্যমতে, পর্যটকের ওপর নির্ভর করে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় পাঁচ শতাধিক ট্রলার চলে। সুন্দরবনে জুন থেকে অগাস্ট পর্যন্ত মাছ ও কাঁকড়া ধরা বন্ধ রাখার পাশাপাশি পর্যটক ঢোকা বন্ধ করে দেওয়া হয়। এবার পর্যটন মৌসুম সামনে রেখে এই রেঞ্জে আসা পর্যটকদের জন্য আধুনিক লঞ্চ সার্ভিস চালু হবে।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী জানান, আজ থেকে জেলে ও বাওয়ালিদের সুন্দরবনে ঢোকার পাস (অনুমতি) দেওয়া হবে। এ জন্য আগে থেকে জেলে বাওয়ালির পাশাপাশি পর্যটক পরিবহনকারী ট্রলার মালিকরা প্রস্তুতি নিচ্ছেন।

প্রসঙ্গত, সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষা, বন্য প্রাণী এবং নদী-খালের মাছের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় প্রতিবছরের মতো এবছরও ১ জুন থেকে ৩১ অগাস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে সকল ধরনের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

আপলোডকারীর তথ্য

Shuvo

মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস

রোববার থেকে মিলছে সুন্দরবনে প্রবেশাধিকার

আপডেট সময় ১২:৩৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪