ডিএমপির ডিবি প্রধান হলেন রেজাউল করিম মল্লিক

ডিএমপির ডিবি প্রধান হলেন রেজাউল করিম মল্লিক । ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। রবিবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ১৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা (ডিআইজি)।

এদিকে আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান হিসেবে মোহাম্মদ হারুন-অর-রশীদকে নিয়োগ দেওয়া হয়েছিল।

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

ডিএমপির ডিবি প্রধান হলেন রেজাউল করিম মল্লিক

আপডেট সময় ০৬:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪