রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ভয়ঙ্কর দাপট দেখিয়ে ৪র্থ দিন শেষ করল বাংলাদেশ। ১৮৫ রানের লক্ষে খেলতে নেমে চতুর্থ দিন শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে করেছে ৪২ রান। দেশের বাইরে টেস্ট সিরিজ জেতার সেই স্বাদ পূরণ করতে দরকার আর ১৪৩ রান। হাতে আছে সবকটি উইকেট। পুরো সিরিজ জুড়েই বাংলাদেশের আধিপত্য ছিল চোখে পরার মত।
আজ চতুর্থ দিনের শেষ সেশনে আলো স্বল্পতার জন্য কয়েক ওভার বাকি থাকতেই খেলা শেষের ঘোষণা দেন আম্পায়াররা। এসময় মাঠে সবগুলো ফ্লাডলাইটও জ্বলতে দেখা যায়।
রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনে বাংলাদেশি পেসারদের গতির সামনে রীতিমত পরাস্ত পাকিস্তানের ব্যাটাররা। এই টেস্টে প্রথম বারের মতো পাঁচ উইকেট শিকার করেছেন পেসার হাসান মাহমুদ। সেই সাথে ৪ উইকেট শিকার করেন আরেক পেসার নাহিদ রানা। তার গতির সামনে নাস্তানাবুদ হয়েছে পাক ব্যাটাররা।
দ্বিতীয় ইনিংসে ওপেনার জাকির হোসেন ৩১ ও সাদ্দাম হোসেন ৯ রানে অপরাজিত আছেন। আজকে চড়া মেজাজে দেখা গেছে জাকিরকে। ২৩ বলের মধ্যে হাঁকিয়েছেন দুইটি ছক্কা ও দুটি বাউন্ডারি। মনে হচ্ছে যেন তিনি টি-টুয়েন্টি খেলতে নেমেছেন।
নিজস্ব সংবাদ : 




















