ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির সাবেক উপাচার্য ড. এস এম এ ফায়েজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • 161

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির সাবেক উপাচার্য ড. এস এম এ ফায়েজ । ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। আগামী চার বছরের জন্য তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

ড. ফায়েজকে তিন শর্তে ঢাবির ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। সেগুলো হলো- চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ হবে চার বছর। তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। চেয়ারম্যান পদে যোগদানের তারিখ থেকে তার নিয়োগাদেশ কার্যকর হবে।

২০০২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য পদে সাময়িক সময়ের জন্য নিয়োগ পান বিশ্ববিদ্যালয়টির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত এ অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আচার্য ও রাষ্ট্রপতি ড. ইয়াজ উদ্দিন আহমেদ তাকে এ নিয়োগ দেন। তবে সাময়িক সময়ের জন্য নিয়োগ পেলেও ভিসি হিসেবে দীর্ঘ ৬ বছর দায়িত্ব পালন করেন তিনি।

এর আগে ড. ফায়েজ ১৯৯৩ সালের ৭ মার্চ থেকে ১৯৯৮ সালের ৫ মার্চ পর্যন্ত সরকারি কর্ম কমিশন (পিএসসি) ষষ্ঠ চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন।

জনপ্রিয় সংবাদ

তামিমকে নির্বাচিত সভাপতি হিসেবে দেখতে চান সাকিব আল হাসান

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির সাবেক উপাচার্য ড. এস এম এ ফায়েজ

আপডেট সময় ০৬:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪