সুপার টাইফুন ইয়াগি: এশিয়ার ৩ দেশে নিহত এখন পর্যন্ত ৩১

এশিয়ায় চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় সুপার টাইফুন ‘ইয়াগি’ শনিবার ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, চীনের হাইনান দ্বীপ ও ফিলিপাইনে আঘাত হানার পর এটি ভিয়েতনামের স্থলভাগে আছড়ে পড়ে। স্থানীয় সময় শনিবার বিকেলে ঝড়টি আঘাত হানার পর থেকে ভিয়েতনামে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এ নিয়ে সুপার টাইফুনটির তাণ্ডবে ৩ দেশে নিহতের সংখ্যা ৩১। প্রাণহানির সংখ্যা বাড়তে   পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াগি ভিয়েতনামের কাছে আসার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার পৌঁছে। উত্তরের উপকূলীয় শিল্পাঞ্চল শহর হাইফংয়ে স্থানীয় সময় দুপুরে এটি আঘাত হানে। এতে আহত হয়েছে আরও ৭৮ জন। হাইফংয়ে ২০ লাখের মতো মানুষ বসবাস করে। ঝড়ের কবল থেকে রক্ষায় সেখান থেকে ৫০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়া ইয়াগি ভিয়েতনামের উপকূলীয় প্রদেশে ১৩ ফুট উচ্চতা পর্যন্ত ঢেউইয়ের সৃষ্টি করে। সমুদ্রে থাকা অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

ভিয়েতনামের আগে ইয়াগির আঘাতে দক্ষিণ চীনের হাইনান দ্বীপে চারজনের প্রাণহানি হয়েছে। এছাড়া ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, দেশটিতে সুপার টাইফুন ইয়াগির আঘাতে ২০ জন মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন ২২ জন।

রাজধানী হ্যানয়ে বিদ্যুত সরবরাহে বিঘ্ন ঘটে। গাছপালা উপড়ে পড়েছে। হ্যানয় বিমানবন্দরে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ভিয়েতনামের উত্তরাঞ্চলের ১২টি প্রদেশের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

সুপার টাইফুন ইয়াগি: এশিয়ার ৩ দেশে নিহত এখন পর্যন্ত ৩১

আপডেট সময় ০১:২০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪