আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা পাবেন। শনিবার (৭ সেপ্টেম্বর) তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।
ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হোসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ ও আব্দুল্লাহ আল নোমান।
ডেস্ক রিপোর্ট 




















