বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর অন্যতম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এ নিজের প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে গিয়েছেন মেহজাবীন।
৭ সেপ্টেম্বর বিশ্ব প্রিমিয়ার হয়েছে ‘সাবা’র। ১১ দিনব্যাপী টরন্টো উৎসবে ‘সাবা’র প্রথম শো ছিল শনিবার! আর উদ্বোধনী প্রদর্শনীর টিকেট পাননি স্বয়ং অভিনেত্রী! উৎসবের ওয়েব সাইটে টিকেট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই সব টিকেট শেষ হয়ে গেছে।
৮ সেপ্টেম্বর হয়েছে ‘সাবা’র আরো একটি শো। উৎসবের ওয়েব সাইট দেখে জানা যায়, ৭ ও ৮ তারিখ ছাড়াও উৎসবে ১৪ তারিখে হবে ‘সাবা’র আরেকটি শো।
‘সাবা’ সিনেমায় মেহজাবীন খুব ভাল অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। এই অভিনেত্রী বরাবরই তার সৌন্দর্য ও অভিনয় দিয়ে সবার মন কেড়ে নেন।
নিজস্ব সংবাদ : 
















