সংবাদ শিরোনাম ::

ঝরা পাতা দিয়েই পরিবেশবান্ধব কাগজের ব্যাগ

গাছ উজাড় নয়, ঝরা পাতা দিয়েই পরিবেশবান্ধব কাগজের ব্যাগ

কাগজ উৎপাদনের অন্যতম উপকরণ গাছের পাল্প। এক হিসেব বলছে, বিশ্বে কাগজ উৎপাদনের জন্য বছরে ৮০০ কোটি গাছ কাটতে হয়। এদিকে কাগজ পচনশীল হওয়ায় পলিথিন ব্যাগের বিকল্প কাগজের ব্যাগ। কিন্তু এসব কাগজের ব্যাগের জন্যও যদি গাছ কাটা লাগে তাহলে আর পরিবেশের উপকার হলো কোথায়? এমন প্রশ্ন থেকেই কাগজ উৎপাদনে গাছ কাটার বিকল্প নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে বিশ্বজুড়ে। নানাভাবে সফলতাও আসছে। গাছ কেটে নয় শুধুমাত্র ঝরা পাতা থেকে এখন তৈরি হচ্ছে পরিবেশবান্ধব এবং মজবুত কাগজের ব্যাগ।

এক প্রতিবেদনে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, ‘রিলিফ ব্যাগ’ নামে ইউক্রেনীয় স্টার্টআপ কাগজ বানানোর অভিনব এ প্রক্রিয়া উদ্ভাবন করেছে। প্রচলিত কাগজ উৎপাদন প্রক্রিয়ার তুলনায় এটি অনেক কম পানি ব্যবহার করে এবং কার্বন-ডাই-অক্সাইড নির্গমন কমায় ৭৮ শতাংশের মতো। আবার এই প্রক্রিয়ায় একটি গাছও না কাটতে হয় না।

ঝরা পাতায় কাগজের ব্যাগ: এই প্রক্রিয়ায়, প্রথমত, ঝরা পাতা সংগ্রহ করা হয়। পাতাগুলো পরিষ্কার করা হয়, পরে এদের আঁশ বের করে নেওয়া হয় এবং দানায় পরিণত করা হয়। এই পদ্ধতিতে এগুলো সহজে সংরক্ষণ করা যায় এবং সারা বছর ব্যবহার করা যায়। এই দানাগুলোর সঙ্গে একধরনের জৈবিক উপাদান মিশিয়ে একটি আঁশালো মন্ড তৈরি করা হয়। এরপর এটিকে চাপ দিয়ে সমান করা হয় এবং শুকিয়ে রোল করা হয়। এভাবে তৈরি কাগজ কেটে পরবর্তীতে ব্যাগ তৈরি করা হয়

পরিবেশবান্ধব মোড়ক তৈরির জন্য এই উদ্যোগ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে কাগজ উৎপাদন প্রক্রিয়ার ওপর নজরদারি কঠোরতর করা হচ্ছে। ২০২৫ সালের শুরু থেকে এখানে শুধুমাত্র সেই সব কাঠ থেকে তৈরি পণ্য বিক্রি করা যাবে যা বন উজাড় বা বনের ক্ষতিতে প্রভাব ফেলেনি।

ডয়চে ভেলে বলছে, ঝরা পাতার ব্যাগের জন্য ক্রেতাদের অবশ্যই কিছুটা বেশি দাম দিতে প্রস্তুত থাকতে হবে।

আপলোডকারীর তথ্য

Shuvo

মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস

ঝরা পাতা দিয়েই পরিবেশবান্ধব কাগজের ব্যাগ

আপডেট সময় ০৪:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪