স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়েছে। সংগঠটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ এ তথ্য জানিয়েছেন।
এ জেড এম জাহিদ জানিয়েছেন, বুধবার দিবাগত রাত ১টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। তিনি রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান।
লিভার সিরোসিসসহ নানা রোগে আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় (জ্বর) চিকিৎসকদের পরামর্শে এই উদ্যোগ নেওয়া হয়।
এর আগে গত ৭ জুলাই দিবাগত রাতে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপির চেয়াপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে পরদিন ভোর ৪টা ৪৫ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ২১ আগস্ট সন্ধ্যা ৭টায় হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন।
ডেস্ক রিপোর্ট 










