সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কণ্ঠশিল্পী সুনিধি নায়েককে হত্যার হুমকি দিলেন যারা

কণ্ঠশিল্পী সুনিধি নায়েককে খুনের হুমকি দিলেন যারা। ছবিঃ সংগৃহীত

কণ্ঠশিল্পী সুনিধি নায়েক সাইবার জালিয়াতির শিকার হয়েছেন । পশ্চিমবঙ্গের বোলপুরের শান্তিনিকেতনের পূর্বপল্লীতে প্রায় সাড়ে পাঁচ লাখ রুপি হাতিয়ে নিয়েছে প্রতারকরা তার কাছ থেকে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) পরিচয় দিয়ে । এ সময় তাকে হত্যার হুমকিও দেয়া হয়। ভুক্তভোগী সুনিধি নায়েক বাংলাদেশের কণ্ঠশিল্পী অর্ণবের স্ত্রী।

সুনিধি বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী এবং কর্মসূত্রে পূর্বপল্লীতে একটি ভাড়াবাড়িতে থাকতেন। গত বুধবার বাড়িতে একাই ছিলেন তিনি। সেই দিনই তিনি তার বাড়ির আশপাশে অপরিচিতদের ঘোরাফেরা করতে দেখেন।

অজ্ঞাতপরিচয় সেই ব্যক্তিরা হায়দরাবাদের সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে সুনিধিকে হুমকি দিতে থাকেন। সুনিধি ও তার বাবার প্রাণনাশের হুমকি দেন এবং সাড়ে ৫ লাখ রুপি আদায় করেন। এমনকি গায়িকার ছবিও ডার্কওয়েবে ছেড়ে দেওয়ার হুমকি দেয় তারা।

সুনিধির এই ভাড়াবাড়ির ১০০ মিটারের মধ্যে রয়েছে শান্তিনিকেতন থানা ও এসডিপি অফিস। এই কারণে নতুন ধরনের এই অপরাধটি জানাজানি হতেই শান্তিনিকেতনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগের পরপরই তদন্তে নেমেছে শান্তিনিকেতন থানার পুলিশ।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

কণ্ঠশিল্পী সুনিধি নায়েককে হত্যার হুমকি দিলেন যারা

আপডেট সময় ০৯:৪১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪