সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

টানা বৃষ্টি, কারণ কী, কমবে কবে?

টানা বৃষ্টি, কারণ কী, কমবে কবে?

টানা দু’দিন ঝরছে বৃষ্টি, থামার লক্ষণ নেই। হাল্কা থেকে ভারী বৃষ্টি হচ্ছে দেশের প্রায় সব অঞ্চলে, সঙ্গে বাতাসের ঝাপটা। শুক্রবার থেকেই এমন পরিস্থিতি দেখা গিয়েছিল কক্সবাজারে। গত ১৩ সেপ্টেম্বর কার্যত ডুবে গিয়েছিল পর্যটন নগরী কক্সবাজার। এরপর শনিবার এবং আজ রোববার টানা বৃষ্টির কবলে প্রায় পুরো দেশ।

উত্তাল বঙ্গোপসাগর। চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যেই শনিবার বিকেল থেকে রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত যশোরে ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

টানা বৃষ্টিতে বরিশাল-খুলনাসহ অনেক জেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। দু’দিন ধরেই কখনও মাঝারি, কখনও ভারি বৃষ্টি হচ্ছে বরিশালে।

পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে জেলার মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও ইন্দুরকানী উপজেলার নিম্নাঞ্চল দেড় থেকে দুই ফুট উচ্চতার পানিতে প্লাবিত হয়েছে।

নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতির আবারও কিছুটা অবনতি হয়েছে। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়। এতে নতুন করে দুর্ভোগের মধ্যে পড়েছেন আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফেরা মানুষরা।

এত বৃষ্টির কারণ কী?

দেড় মাস ধরে ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এলাকায় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি। এই বাড়তি তাপমাত্রা লঘুচাপ ও মেঘ তৈরি করছে। তা আবার বৃষ্টি বাড়াচ্ছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আগে থেকেই বলে আসছে, আগামী কয়েকদিন দেশের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে সম্প্রতি এশিয়ায় আঘাত হানা সুপার টাইফুন ইয়াগির প্রভাবও বাংলাদেশে অতি বৃষ্টিতে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে কক্সবাজার উপকূলে ভারী বৃষ্টির পেছনে ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাব রয়েছে।

দৈনিক প্রথম আলো অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম এমনটা দাবি করেন।  তিনি বলেন, ঘূর্ণিঝড় ইয়াগি সপ্তাহখানেক আগে ভারত মহাসাগরে সৃষ্টি হয়। তা আঘাত হানে ভিয়েতনাম, চীন ও মিয়ানমারে। তিন দেশে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড়টি আবার সাগরে নামে। তারপর তা প্রচুর মেঘ নিয়ে লঘুচাপ আকারে কক্সবাজার উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এর প্রভাবেই দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের দূরবর্তী প্রভাব, শক্তিশালী মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগর সৃষ্টি হওয়া মেঘমালা মিলেমিশে কক্সবাজারে রেকর্ড বৃষ্টি হয়েছে।

কমবে কবে?

এদিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাস বলছে, সোমবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে মঙ্গলবার।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসতে পারে। আর মঙ্গলবার থেকে অনেকটাই কমে যাবে। 

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

টানা বৃষ্টি, কারণ কী, কমবে কবে?

আপডেট সময় ০৫:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪