মঙ্গলবার বায়ুদূষণে চতুর্থ ঢাকা, শীর্ষে লাহোর

বিশ্বের ১২০ দেশ নিয়ে করা বায়ুদূষণ তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা আজ চতুর্থ নম্বরে, তালিকার শীর্ষে আছে পাকিস্তানের লাহোর। বায়ু মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) মঙ্গলবারের হিসেবে জানা গেছে এসব তথ্য।

ঢাকার বায়ুদূষণ স্কোর ১০৬, আইকিউএয়ারের বায়ুমান অনুযায়ী, এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের ফুসফুসজনিতরোগ, অ্যাজমা রয়েছে তাদের জন্য আজ ঢাকার বায়ু ক্ষতিকর।

দূষিত বায়ুর শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ১৯৫ অর্থাৎ সেখানকার বায়ুর মান সবার জন্য অস্বাস্থ্যকর।

এরপরে রয়েছে ভারতের দিল্লি এবং এই শহরটির স্কোর ১৪২ অর্থাৎ সেখানকার বায়ুর মানও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বলে বিবেচিত হয়।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

মঙ্গলবার বায়ুদূষণে চতুর্থ ঢাকা, শীর্ষে লাহোর

আপডেট সময় ১২:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪