এক সপ্তাহ চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় নেয়া হয়েছে। । আপাতত বাসায় চলবে তাঁর চিকিৎসা। ভ্রমণ করার মতো শারীরিক অবস্থা হলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবেন তিনি।
রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বুধবার বুধবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে গুলশানের বাসায় যান খালেদা জিয়া। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং শায়রুল কবির খান। তিনি আগের চেয়ে ভালো আছেন। জ্বর নেই, খাওয়া-দাওয়াও স্বাভাবিক।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য সমকালকে বলেন, অবস্থার আরও উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। খোঁজা হচ্ছে আইসিয়ইউ ও সিসিইউ সুবিধাসহ চার্টার্ড এয়ার অ্যাম্বুলেন্স।
হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ায় এক সপ্তাহ আগে ১১ সেপ্টেম্বর রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এ মুহূর্তে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। তিনি চিকিৎসার দেখভাল করছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
ডেস্ক রিপোর্ট 



















