সংবাদ শিরোনাম ::

সপ্তাহে সাতদিনই বাসে হাফ ভাড়ার সুবিধা পাবেন শিক্ষার্থীরা

এখন থেকে রাজধানীসহ দেশের সব মেট্রোপলিটনের বাসে সপ্তাহে সাতদিনই শিক্ষার্থীরা হাফ ভাড়া দেবেন বলে ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

এ ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া আদায়ের সময়সীমাও বাড়ানো হয়েছে। আগে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়সীমা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে এই সিদ্ধান্তের কথা জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

তিনি বলেন, আজ থেকে ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন। সাপ্তাহিক ছুটির দিনসহ সাতদিনই শিক্ষার্থীরা এ হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের হাত ধরেই ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর স্বাধীনতা এবং ২০২৪ সালে স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল, সপ্তাহে ৭ দিনই বাসভাড়া ৫০ শতাংশ ছাড় দিতে হবে। ২৪ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৭ দিন ‘হাফ ভাড়া’ কার্যকর হবে।

মো. সাইফুল আলম বলেন, আগের সময়সীমা (সকাল ৮টা থেকে রাত ৮টা) বাতিল করে ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিকরা।

গোলাপী ফ্রক পরা পরীর কোলে গন্ধগোকুল, পেছনে হাঁটছে সজারু!

সপ্তাহে সাতদিনই বাসে হাফ ভাড়ার সুবিধা পাবেন শিক্ষার্থীরা

আপডেট সময় ০২:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪