অবৈধ কারখানা থেকে ৫৩০ বস্তা পলিথিন জব্দ, জরিমানা

কক্সবাজার শহরে একটি অবৈধ পলিথিন কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযানে চালিয়ে ৫৩০ বস্তা পলিথিন জব্দ করা হয়েছে। কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম ) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী জানান, মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজার শহরের টেকপাড়া মাঝিরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

আবুল কালাম বলেন, গোয়েন্দা সূত্রে র‌্যাবের কাছে খবর ছিল কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় নামে-বেনামে পরিবেশ আইন পরিপন্থি কয়েকটি অবৈধ পলিথিনের কারখানা গড়ে উঠেছে। এ তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে পলিথিনের একটি অবৈধ কারখানার সন্ধান পায়। এসময় কারখানাটি তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৫৩০ বস্তা পলিথিন।

জরিমানা প্রাপ্ত মো. কামরুল হাসান (৩০) কক্সবাজার শহরের বড়বাজারস্থ এইচ. জে. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। সংশ্লিষ্টরা পলিথিন উৎপাদনের স্বপক্ষে পরিবেশ অধিদপ্তরের অনুমোদনসহ বৈধ কোন ধরণে নথিপত্র উপস্থাপন করতে পারেননি।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিবেশ সংরক্ষন আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬-ক মোতাবেক পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উৎপাদন ও বিক্রয়ের অপরাধে এইচ. জে. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে দুই লাখ টাকা জরিমানা করে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

অবৈধ কারখানা থেকে ৫৩০ বস্তা পলিথিন জব্দ, জরিমানা

আপডেট সময় ০৫:০২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪