সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কাল থেকে শপিং মলে বন্ধ হচ্ছে পলিথিন, তদারকি করবে শিক্ষার্থীরা

কাল থেকে শপিং মলে বন্ধ হচ্ছে পলিথিন তদারকি করবে শিক্ষার্থীরা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী প্রজন্মকে রক্ষার জন্য পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে। রিজওয়ানা হাসান বলেন, ‘পহেলা অক্টোবর থেকে শপিং মলে এবং পহেলা নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। পহেলা নভেম্বর পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। নিজ দায়িত্বে সবাইকে পলিথিন পরিহার করতে হবে।’ আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত শিক্ষার্থীরা তদারকি করবে জানিয়ে তিনি বলেন, স্কুলের তালিকা হয়েছে। আগামীকাল শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরে পলিথিন বা পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের বিকল্প পণ্য মেলা এবং বিকল্প পণ্য সামগ্রী বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে ওয়ানটাইম প্লাস্টিক মুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। সুদিন ফিরিয়ে আনতে পাট শিল্পের ওপর গুরুত্ব দেওয়া হবে।

অভিযানের মাধ্যমেই পলিথিনবিরোধী কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন, সতর্ক করার এবং কঠোর হওয়ার সময় পার হয়ে গেছে। তবে অভিযানে মূল লক্ষ্য শাস্তি না। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেই তারিখ নির্ধারণ করা হয়েছে। আশা করি, পলিথিন ব্যবহার বন্ধে অভিযানই করতে হবে না। আন্তর্জাতিকভাবেই পলিথিনের ক্ষতির মাত্রা প্রমাণিত। পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজ ব্যবহার করা যেতে পারে।

নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যসামগ্রী নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পরিবেশসচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ প্রমুখ।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্যে মোহাম্মদপুরে ক্লিন-আপ কার্যক্রম উদ্বোধন ও বিকল্প সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা জানিয়েছিলেন, পলিথিনের বিরুদ্ধে আগামী পহেলা অক্টোবর থেকে সুপারশপগুলোতে এবং কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় পহেলা নভেম্বর থেকে অভিযান শুরু হবে।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

কাল থেকে শপিং মলে বন্ধ হচ্ছে পলিথিন, তদারকি করবে শিক্ষার্থীরা

আপডেট সময় ০২:১৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪