ডিসি নিয়োগে অর্থ লেনদেনের খবরকে ‘ভুয়া’ বললেন সিনিয়র সচিব

মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ সংবাদকে ‘ফেইক’ বলে দাবি করেছেন অভিযুক্ত সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে সিনিয়র সচিব এ মন্তব্য করেন।

প্রকাশিত স্ক্রিনশট নিয়ে এই জ্যেষ্ঠ সচিব বলেন, “আমার মোবাইলটা হলো স্যামসাং, ওখানে যেটা শো করেছে (কালবেলা) সেটা হলো আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কী দেখালো ওনাদের জিজ্ঞাসা করেন। আমি এটার কিছুই জানি না।”

মোখলেস উর রহমান বলেন, “যারা এই সংবাদ করেছে, তাদের আমরা কতটুকু গুরুত্ব দেব। একটা রাস্তার লোক অনেক কথা বলতে পারে, আমি তার পেছনে দৌড়াবো? আমরা সরকারের পজিশনে থেকে জনগণের জন্য কাজ করি। যেভাবে আছে সেভাবেই করব। আল্লাহ যতদিন হায়াতে রেখেছে। প্রতিবেদনে যে অভিযোগ করা হয়েছে তার মূল্য নেই। এটা ফেইক নিউজ।”

বৃহস্পতিবার দৈনিক কালবেলার এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং ‘বিতর্কিত’ দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ডিসি নিয়োগ দিয়ে থাকেন। ওই প্রতিবেদনে সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদের হোয়াটসঅ্যাপে কথোপকথনের কিছু স্ক্রিনশট যুক্ত করে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ডিসি নিয়োগে অর্থ লেনদেনের খবরকে ‘ভুয়া’ বললেন সিনিয়র সচিব

আপডেট সময় ০৫:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪