সেলেনার মতে বিলিয়নিয়ার হওয়া নিয়ে কথা বলাটা অসম্মানের

বিলিয়নিয়ারের তালিকায় নাম উঠেছে সেলেনা গোমেজের। গত মাসে তার মোট সম্পদের পরিমাণ ১.৩ বিলিয়ন ডলার ছাড়ানোয় ব্লুমবার্গের এই তালিকায় নাম উঠেছে শিল্পীর। এর মধ্যে ‘রেয়ার বিউটি’র আয়ই সিংহভাগ। তবে বিলিয়নিয়ার হওয়া নিয়ে আলোচনা মোটেই পছন্দ নয় এই গায়িকার।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-এ দেয়া সাক্ষাৎকারে বিলিয়নিয়ার হওয়া প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শিল্পী বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, অর্থ নিয়ে কথা বলাটা খুবই অসম্মানের। তবে আমি এর পুরো কৃতিত্ব দিতে চাই যারা প্রোডাক্টগুলো কিনেছেন তাদেরকে।’

তিনি আরও বলেন, ‘তারাই আমার স্বপ্ন পূরণ করেছেন। তাই আমি খুব সম্মানিত এবং আনন্দিত।’

সেলেনাকে সম্প্রতি দেখা গিয়েছিল প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, সেখানে সেলেনা  ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’-এর জন্য কমেডি সিরিজ ক্যাটাগরিতে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

সেলেনার মতে বিলিয়নিয়ার হওয়া নিয়ে কথা বলাটা অসম্মানের

আপডেট সময় ০১:২১:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪