ক্যাটরিনার বাহুতে সম্প্রতি একটি কালো প্যাচ দেখা গেছে, যা দেখে ক্যাটরিনার ভক্তরা তার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত। অনেকেই ধারণা করছেন, যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন।
বিমানবন্দরে কমলা শাড়িতে নজর কেড়েছেন ক্যাটরিনা। তরুণ তাহিলিয়ানির ডিজাইন করা এই শাড়ির সাথে খোলা চুলে ক্যাটরিনা ঝলমল করছিলেন। তবে ভক্তদের দৃষ্টি আটকে যায় ক্যাটরিনার বাহুতে লাগানো কালো প্যাচে, ছবি ও ভিডিওতে যা একেবারে স্পষ্ট।
কৌতূহলী এক ভক্ত লিখেছেন, ‘তিনি কি ডায়াবেটিসে আক্রান্ত?’ আরেকজন লিখেছেন, ‘ডায়াবেটিস ব্ল্যাক প্যাচ।’ আরেকজনের মন্তব্য, ‘তার হাতে কালো এটা কী।’
ভক্তদের ধারণা এই প্যাচটি একটি ডায়াবেটিস মনিটর। আবার অনেকের ধারণা এটা ফিটনেস ট্র্যাকারও হতে পারে।
ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’-এ। অভিনেত্রীকে এরপর দেখা যাবে ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবিতে। এই ছবিতে আরও আছেন প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাট।
নিজস্ব সংবাদ : 
























