সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ময়মনসিংহ বিভাগে নতুন নতুন এলাকা প্লাবিত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শেরপুর, জামালপুর জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও নতুন করে নেত্রকোনার কিছু এলাকা ডুবেছে প্লাবনে। শেরপুরে প্লাবনের পানি নামার পর অসংখ্য ঘর ধসে পড়েছে দেখা গেছে, বিশেষ করে মাটির ঘরগুলো। প্রশাসন সহায়তার আশ্বাস দিয়েছে।

এদিকে, বর্তমানে নেত্রকোনার সোমেশ্বরী নদী কলমাকান্দা এবং জামালপুর জেলার জিঞ্জিরাম নদী, গোয়ালকান্দা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, ময়মনসিংহ বিভাগের জিঞ্জিরাম ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে, ভোগাই ও সোমেশ্বরী নদীর পানি কমছে এবং কংস নদীর পানি স্থিতিশীল রয়েছে।

আবহাওয়ার তথ্যানুযায়ী, আগামী ৩ দিন ময়মনসিংহ বিভাগ ও উজানে অতিভারী বৃষ্টি হতে পারে। তা স্বত্ত্বেও আগামী ৩ দিন পর্যন্ত ভোগাই নদীর পানি কমতে পারে এবং শেরপুর, ময়মনসিংহ জেলার ভোগাই নদীর  আশেপাশের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আগামী ৩ দিন নেত্রকোনা জেলার কংস ও সোমেশ্বরী নদীর পানি কমতে পারে এবং আশেপাশের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অপরদিকে, আগামী ১ দিন জামালপুর জেলার জিঞ্জিরাম নদীর পানি ধীর গতিতে বৃদ্ধি পেতে পারে, পরবর্তী ১ দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ১ দিন কমতে পারে।

এর প্রেক্ষিতে, আগামী ২ দিন পর্যন্ত জামালপুর জেলার জিঞ্জিরাম নদীর আশেপাশের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ১ দিন ধীর গতিতে উন্নতি লাভ করতে পারে।

এদিক, রংপুর বিভাগের ব্রহ্মপুত্র নদ ও তার ভাটিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৫ দিন পর্যন্ত নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

ভারতের মেঘালয়ে টানা বর্ষণের কারণে সৃষ্ট ঢল গড়িয়ে নেমেছে উজানে। এতে প্লাবিত হয়েছে ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলা। তবে বন্যা পরিস্থিতি আপাতত স্থিতিশীল হলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি। এখনো প্রতিটি এলাকায় খাদ্য সংকট রয়েছে। অনেক এলাকায় এখন পর্যন্ত ত্রাণ পৌঁছেনি।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ময়মনসিংহ বিভাগে নতুন নতুন এলাকা প্লাবিত

আপডেট সময় ০৭:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪