সংবাদ শিরোনাম ::

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জামায়াতের প্রস্তাবনা

রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাবনা উপস্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা উপস্থাপন করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় গত জুলাই-আগস্টে ছাত্রজনতার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

নিহত এবং আহতদের জন্য দোয়া কামনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মতিউর রহমান আকন্দ।

সংস্কারের প্রস্তাবনা তুলে ধরে ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক সংস্কার করতে হবে। বিচার বিভাগ ও আইন প্রণয়নের সংস্কার করতে হবে। সকল ফৌজধারী মামলা নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইবুনাল করতে হবে। সংসদ ও নির্বচানের জন্য তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী করতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করতে হবে। আইন শৃখলার জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে, পুলিশ প্রশিক্ষনে ধর্মীয় শিক্ষা রাখতে হবে। রিমান্ডের সময় স্বজনরা পাশে থাকতে পারবে।

জামায়াতে ইসলামীর আমির বলেন, বিচার বহির্ভূত কাজ বন্ধ করতে হবে। মিডিয়া সংস্কার করতে হবে। জনপ্রশাসন সংস্কার করতে হবে। চাকরিতে সময়সীমা আগামী ২ বছর ৩৫ বছর পর সময়ের জন্য ৩৩ বছর হতে হবে। অবসরের বয়স ৬২ হতে হবে। দুর্নীতি দমন সংস্কার হতে হবে। বিগত সময়ে অনিয়মে পাওয়া সব নিয়োগ বাতিল করতে হবে।

তিনি আরও বলেন, পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে হবে। সংবিধান করতে হবে রাষ্টপতি ও প্রধানমন্তীর ক্ষমতায় ভারসাম্য থাকতে হবে। প্রতি জেলায় ১ টি করে কামিল মাদ্রাসা সরকারী করতে হবে। জাতীয় ইতিহাসের আলোকে সিনেমা নাটক করতে হবে শালীনতায়। কোন মুর্তি কোথায় দেখানো যাবে না। হজ ব্যবস্থার ব্যয় কমাতে হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে সব বিতর্কিত বই বাতিল করতে হবে। জাতিসংঘের মধ্যস্থতায় চীন ভারত নেপালে পানির হিস্যা নিশ্চিত করতে হবে। বাংলাদেশকে আসিয়ান ভুক্ত করতে হবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুজিবুর রহমান, আ না ম শামসুল ইসলাম, এটিএম মাছুম, সাইফুল আলম খান মিলন, মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জামায়াতের প্রস্তাবনা

আপডেট সময় ০৩:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪