পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে দুই পরিবারের ৮ জন নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • 185

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে দুই পরিবারের ৮ জন নিহত

পিরোজপুরে একটি প্রাইভেট কার খালে পড়ে নারী শিশুসহ দুই পরিবারের আটজনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত তিনটায় পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ কে এম আসিফ আহমেদ।

তিনি বলেন, ‘একটি প্রাইভেটকার দুর্ঘটনায় আটজনকে পিরোজপুর জেলা হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে সবাই পানিতে ডুবে মারা গেছেন।’

নিহতেরা হলেন—নাজিরপুরের হোগাবুনিয়া এলাকার মৃত আসাদ মৃধার ছেলে শাওন (৩২), তাঁর স্ত্রী আমেনা বেগম (২৫), শিশু সন্তান শাহাদাত (১০) ও আব্দুল্লাহ (৩)। অপর পরিবারের শেরপুরের দিঘিপাড়া রঘুনাথপুর নিজামুদ্দিনের ছেলে মো. মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা (৩০), মেয়ে মুক্তা (১২) ও দুই বছর ছেলে শিশু সোয়াইব।

নিহত শাওনের ভাই মুরাদ জানান, অবসরযাপনের জন্য শাওন ও তাঁর বন্ধু পরিবার নিয়ে কুয়াকাটা গিয়েছিলেন। সেখান থেকে গ্রামের বাড়ি নাজিরপুরের হোগলা বুনিয়া ফেরার পথে রাত তিনটার দিকে পিরোজপুর নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি খালে পড়ে যায়। শাওন নিজেই গাড়ি চালাচ্ছিল। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

শাহরুখ খান যে কারনে আলি জাফরকে দাওয়াত দিয়েছিলেন

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে দুই পরিবারের ৮ জন নিহত

আপডেট সময় ১১:৪৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪