সংবাদ শিরোনাম ::
Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয় Logo বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী Logo জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, কয়েক এলাকায় ৩ মিটার পর্যন্ত সুনামির আঘাত Logo ইরানি জাহাজ জব্দ, পাকিস্তানে শান্তি আলোচনা অনিশ্চিত Logo সংরক্ষিত ৩৬ নারী আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিঃসন্তান রতন টাটার বিপুল সম্পত্তির উত্তরসূরি কে?

ভারতীয় ধনকুবের রতন টাটার মৃত্যুর পরই প্রশ্ন উঠেছে কে হচ্ছেন টাটার উত্তরসূরি। কেননা তিনি ছিলেন অবিবাহিত। তাহলে কে পেতে পারেন টাটা গ্রুপের গুরু দায়িত্ব? কে হবেন তার বিপুল সম্পদের উত্তরাধিকারী?

২০২২ সালের এক রিপোর্ট অনুসারে, টাটা গ্রুপের মোট সম্পদ প্রায় তিন হাজার ৮’শ কোটি রুপি বলে অনুমান করা হয়। তবে তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য থাকা সত্ত্বেও কোম্পানির তুলনায় রতন টাটার ব্যক্তিগত সম্পদ পরিমিত ছিল বলেই জানা যায়।

রতন টাটা তার আয়ের একটি উল্লেখযোগ্য অংশ দাতব্য কাজে দান করতেন। সে কারণে টাটা গ্রুপের ব্যবসার আকারের তুলনায় তুলনামূলকভাবে তার সম্পদের পরিমাণ কম ছিল। টাটা ট্রাস্টের মাধ্যমে তিনি স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং গ্রামীণ উন্নয়নে উদারভাবে অবদান রেখেছেন।

রতন টাটা বিয়ে করেননি। তার আপন ভাই জিমি টাটাও বিয়ে করেননি। তারা দুজন নাভাল টাটা ও সুনি কমিসারিয়াতের সন্তান। তাই তার সম্ভাব্য উত্তরসূরি কে হচ্ছেন তা নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে। টাটা গ্রুপের এই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব কার হাতে যাবে সেটাই এখন দেখার বিষয়। ইতোমধ্যেই বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে রয়েছেন নোয়েল টাটা, মায়া টাটা, নেভিল টাটা এবং লিয়া টাটা।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টাটা ট্রাস্টের প্রাথমিক জনহিতকর অঙ্গসংস্থান স্যার দোরাবজি টাটা ট্রাস্ট এবং স্যার রতন টাটা ট্রাস্টের ট্রাস্টি হিসেবে লিয়া টাটা, মায়া টাটা এবং নেভিল টাটার নিয়োগকে সমর্থন করেছিলেন রতন টাটা। এ ট্রাস্টগুলো টাটা পরিবারের দাতব্য কাজে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। টাটা পরিবারের তরুণ প্রজন্ম বর্তমানে গ্রুপের পাঁচটি প্রধান জনহিতকর সংস্থায় বোর্ডের পদে রয়েছে।

লিয়া টাটা, মায়া টাটা এবং নেভিল টাটা হলেন রতন টাটার সৎ ভাই নোয়েল টাটার সন্তান। নোয়েল টাটা হলেন রতনের বাবা নেভাল টাটা এবং সৎ মা সিমোনের সন্তান।

মায়া টাটা

৩৪ বছর বয়সি মায়া টাটা গ্রুপে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন। বেইজ বিজনেস স্কুল এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মায়া টাটা অপরচুনিটিজ ফান্ড এবং টাটা ডিজিটালের প্রধান ভূমিকা পালন করেছেন। টাটা নিউ অ্যাপ চালু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মায়া।

নেভিল টাটা

মায়া টাটা ছাড়াও আরও একজনের নাম শোনা যাচ্ছে। ৩২ বছর বয়সি নেভিল টাটা পারিবারিক ব্যবসার সঙ্গে ওৎপ্রোতভাবে জড়িত। টয়োটা কির্লোস্কর গ্রুপ পরিবারের মানসী কির্লোস্করের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নেভিল। ট্রেন্ট লিমিটেডের অধীনে শীর্ষস্থানীয় হাইপারমার্কেট চেইন স্টার বাজারের প্রধান তিনি।

লিয়া টাটা

বয়সের দিক থেকে ৩৯ বছরের লিয়া টাটা সবার থেকে বড়। তিনি টাটা গ্রুপের হসপিটালিটি সেক্টরে কাজ করেন। স্পেনের আইইতে পড়াশোনা করা লিয়া তাজ হোটেল রিসোর্টগুলোতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমানে ইন্ডিয়ান হোটেল কোম্পানির কার্যকলাপ তিনি পরিচালনা করেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায়

নিঃসন্তান রতন টাটার বিপুল সম্পত্তির উত্তরসূরি কে?

আপডেট সময় ০২:৫৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪