সংবাদ শিরোনাম ::
Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয় Logo বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী Logo জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, কয়েক এলাকায় ৩ মিটার পর্যন্ত সুনামির আঘাত Logo ইরানি জাহাজ জব্দ, পাকিস্তানে শান্তি আলোচনা অনিশ্চিত Logo সংরক্ষিত ৩৬ নারী আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত, গুলিবিদ্ধ ২

বঙ্গোপসাগরে সেন্টমার্টিনের অদূরে মিয়ানমার নৌবাহিনীর ছোড়া গুলিতে বাংলাদেশি এক জেলে নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

নিহত জেলের নাম ওসমান গণি (৩২)। তিনি টেকনাফের শাহপরীর দ্বীপ কোনাপাড়ার মৃত বাচা মিয়ার ছেলে। আহতরা হলেন স্থানীয় সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ রাজু ও শফি উল্লাহর ছেলে মোহাম্মদ রফিক।

ট্রলার মালিকেরা জানিয়েছেন, বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমে মৌলভীর শিল নামে বঙ্গোপসাগরের মোহনায় মিয়ানমারের নৌ-বাহিনী গুলি চালিয়েছে। সেখান থেকে কয়েকটি ট্রলার ও জেলেদের আটক করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও আদনান চৌধুরী জানান, বুধবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমারের মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মাছ ধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনী। এসময় ছয়টি ট্রলারের ৫০-৬০ জন জেলেকে তারা আটক করেন। গুলিতে জেলে ওসমান গণি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।

তিনি আরও বলেন, আজ সকালে জেলেদের পরিবারের সদস্যরা বিষয়টি আমাকে জানান। পরে জানতে পেরেছি দুপুর ১২টার দিকে মিয়ানমার নৌবাহিনী বাংলাদেশ কোস্টগার্ডের কাছে একটি ট্রলারসহ জেলেদের হস্তান্তর করে।

সবশেষ তথ্য অনুযায়ী, মিয়ানমার কর্তৃপক্ষ বাকি পাঁচটি ট্রলারসহ বাকি জেলেদের ছেড়ে দেয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান ইউএনও।

আপলোডকারীর তথ্য

Shuvo

পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায়

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত, গুলিবিদ্ধ ২

আপডেট সময় ০৬:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪