সংবাদ শিরোনাম ::
Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয় Logo বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী Logo জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, কয়েক এলাকায় ৩ মিটার পর্যন্ত সুনামির আঘাত Logo ইরানি জাহাজ জব্দ, পাকিস্তানে শান্তি আলোচনা অনিশ্চিত Logo সংরক্ষিত ৩৬ নারী আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

অস্ট্রেলিয়ায় ১০ লাখ পরিবার তীব্র খাদ্যসংকটে

যথেষ্ট পরিমাণ খাদ্য নিশ্চিত করতে রীতিমতো হিমশিম খাচ্ছে অস্ট্রেলিয়ার প্রায় ১০ লাখ পরিবার। অনেক পরিবারের প্রাপ্তবয়স্করা এক বেলা খাবার খাওয়া থেকে বিরত থাকছেন। দেশটির দাতব্য সংস্থা ফুডব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আট লাখ ৭০ হাজারেরও বেশি পরিবার যারা বছরে ৩০ হাজার অস্ট্রেলীয় ডলারেরও কম আয় করে তারাই এমন গুরুতর খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এ সংখ্যা ২০২২ সাল থেকে পাঁচ শতাংশ বেশি। সন্তানদের ক্ষুধা থেকে রক্ষা করতে এই পরিবারগুলোর মা-বাবা অনেক সময় এক বেলা খাবার খাওয়া থেকে হয় বিরত থাকছেন অথবা সারাদিন না খেয়ে থাকছেন।

ফুডব্যাংক অস্ট্রেলিয়ার বৃহত্তম ক্ষুধা ত্রাণ বিষয়ক দাতব্য সংস্থা। সংস্থাটি বলছে, একক অভিভাবকের পরিবারগুলো সবচেয়ে কষ্টে আছে। এ ধরনের দুই তৃতীয়াংশেরও বেশি পরিবার খাদ্য সংকট  মোকাবিলা করছে।

ফুডব্যাংক অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিয়ানা কেইসি বলেন, ‘এই জীবনযাত্রার ব্যয় সংকটের শুরুতেই আমরা সতর্ক করেছিলাম যে সবসময় নিম্ন আয়ের পরিবারগুলোই প্রথম থেকে ভুগতে শুরু করে। তারা সবচেয়ে বাজে পরিস্থিতি মোকাবিলা করে এবং সবচেয়ে দীর্ঘদিন ধরে ভোগে। আমাদের প্রাপ্ত তথ্যে সেসব বিষয় নিশ্চিত হওয়া গেল।’

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাড়িভাড়া, বিদ্যুৎ বিল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে অনেকে অপরিহার্য মৌলিক খাদ্যও কাটছাট করতে বাধ্য হচ্ছে। তবে সম্প্রতি কিছু পরিবারে উন্নতির লক্ষণ দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

আপলোডকারীর তথ্য

Shuvo

পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায়

অস্ট্রেলিয়ায় ১০ লাখ পরিবার তীব্র খাদ্যসংকটে

আপডেট সময় ১২:০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪