সংবাদ শিরোনাম ::

শব্দদূষণ প্রতিরোধে তরুণদের সম্পৃক্ত করতে চান পরিবেশ উপদেষ্টা

শব্দদূষণ প্রতিরোধে তরুণদের সম্পৃক্ত করতে চান পরিবেশ উপদেষ্টা । ছবি-সংগৃহীত

শব্দদূষণ নিয়ন্ত্রণ ও সেন্টমার্টিনসহ উপকূলীয় এলাকায় দূষণ প্রতিরোধে শিক্ষার্থীদের যুক্ত করা হবে। এ কাজে বিভিন্ন বেসরকারি সংস্থার তরুণদের সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) “অপারেটিং ডাইভার্সিফায়েড অপরচুনিটিজ ইন মাস-মিটিগেশন অফ অবস্টাকলস অফ গার্লস এডুকেশন’ প্রকল্পের আওতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট আয়োজিত ‘চ্যালেঞ্জেস ফর গার্লস ইন এডুকেশন অ্যান্ড ওয়েজ টু ওভারকাম দেম’ শীর্ষক অ্যাডভোকেসি ডায়লগে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিয়ে রিজওয়ানা হাসান আরও বলেন, মেয়েদের শিক্ষার চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা সমাধানে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পরিবার, সমাজ ও বেসরকারি খাতের সক্রিয় সহযোগিতা নিশ্চিত করতে হবে যেন মেয়েরা স্কুলে যেতে পারে এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে।

আলোচনা সভায় নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা মেয়েদের শিক্ষার অগ্রাধিকার নিশ্চিত করতে বাস্তবসম্মত সমাধান ও নীতি প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

(প্রেস বিজ্ঞপ্তি)

আপলোডকারীর তথ্য

Shuvo

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম

শব্দদূষণ প্রতিরোধে তরুণদের সম্পৃক্ত করতে চান পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০৬:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪