সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন

কমলাকে ‘খোঁচা’ মারতে ট্রাম্প ভাজলেন ফ্রেঞ্চফ্রাই

কমলাকে ‘খোঁচা মেরে’ ট্রাম্প ভাজলেন ফ্রেঞ্চফ্রাই

পুরোদমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শুরু হতে আর বাকী দুই সপ্তাহ। শেষ সময়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়াতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ম্যাকডোনাল্ডসের একটি ফাস্টফুডে প্রবেশ করে স্যুট খুলে কালো-হলুদ রংয়ের অ্যাপ্রোন গায়ে জড়িয়ে ফ্রেঞ্চ ফ্রাই ভাজলেন। সেই সঙ্গে করলেন কমলাকে কটাক্ষ। কারণ কমলা দাবি করেছিলেন তিনি আগে ম্যাকডোনাল্ডসে কাজ করেছেন। আর ট্রাম্প বললেন সাধারণের কাতারে মিশতে চেয়ে বলা কমলার সেই দাবি আসলে মিথ্যা।

ট্রাম্প ফ্রেঞ্চফ্রাই ভেজে হাল্কা লবণ ছিটিয়ে গ্রাহকদের হাতে তুলে দেন। রেস্তোরাঁটির উল্টোদিকের রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে তা দেখতে ভিড় জমান।

ট্রাম্প বলেন, “আমি এ ধরনের কাজ করতে পছন্দ করি, এখানে এসে অনেক মজা করেছি।”

মূলত, ক্যালিফোর্নিয়ায় কলেজ জীবনে ফাস্টফুডের একটি রেস্তোরাঁয় কাজ করেছেন দাবি করা হ্যারিসকে দেখাতেই ট্রাম্প ম্যাকডোনাল্ডসে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের দাবি, “কমলা হ্যারিস কখনো সেখানে কাজ করেননি, কারণ তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।”

হ্যারিসের মুখপাত্র ইয়ান স্যামস ট্রাম্পের নির্বাচনী প্রচারণার নামে করা এসব মন্তব্যের কঠোর সমালোচনা করেন। স্যামস বলেন, “তিনি শুধু মিথ্যা বলতেই জানেন।”

এদিকে কমলা হ্যারিস প্রচারণা চালিয়েছেন জর্জিয়ার দু’টি গির্জায়। জর্জিয়ার স্টোনক্রেস্টে অবস্থিত নিউ বার্থ মিশনারি ব্যাপটিস্ট চার্জে গিয়ে হাজার হাজার মানুষের সামনে কমলা বলেন, ‘বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করা হচ্ছে, ঘৃণার বীজ বপন করা হচ্ছে এবং আতঙ্ক ছড়িয়ে দেয়া হচ্ছে। সুতরাং নিরাপদ ভবিষ্যদের জন্য আপনাদের চিন্তা করা উচিত।’

যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প এবং কমলা। ট্রাম্পের প্রচারণা চালাচ্ছেন মার্কিন প্রযুক্তিধনকুবের ইলন মাস্কও।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন

কমলাকে ‘খোঁচা’ মারতে ট্রাম্প ভাজলেন ফ্রেঞ্চফ্রাই

আপডেট সময় ০৪:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪