সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
হারিকেন হেলেনের পর বেড়েছে সংক্রমণ

যুক্তরাষ্ট্রের আতঙ্ক ‘মাংসখেকো ব্যাকটেরিয়া’, ১৩ মৃত্যু

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে চলতি বছর স্মরণকালের ভয়াবহ হারিকেনের আঘাতের পর বিরল ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া (ভিব্রিও ভালনিফিকাস) সংক্রমণ শংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে রাজ্যটিতে এই ব্যাকটেরিয়ার আক্রমণে ১৩ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া চলতি বছর রাজ্যটিতে এই ব্যাকটেরিয়া সংক্রমণের ৭৪টি কেস পাওয়া গেছে। ভিব্রিও ভলনিফিকাস ব্যাকটেরিয়ার প্রভাবে ক্ষত সৃষ্টির পাশাপাশি আক্রান্ত অংশের চারপাশের মাংস মারা যায়। গুরুতর সংক্রমণের বর্ণনা করতে এটিকে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া হিসেবে উল্লেখ করা হয়।

ফ্লোরিডার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, ভিব্রিও ব্যাকটেরিয়া সাধারণত উষ্ণ উপকূলীয় পানিতে পাওয়া যায়। যখন পানি খাওয়া হয় বা খোলা অঙ্গ দূষিত পানির সংস্পর্শে আসে, তখন আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। ভারী বৃষ্টিপাত ও বন্যার পরে এই ব্যাকটেরিয়াগুলোর ঘনত্ব বাড়তে পারে, বিশেষত লোনা পরিবেশে।

ইউএসএ টুডে জানিয়েছে, একবার আক্রান্ত হলে ভিব্রিও ভলনিফিকাস ব্যাকটেরিয়াগুলো মানবদেহের ত্বক ও নরম টিস্যু ভেঙে ফেলতে পারে। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে সংক্রামিত অঙ্গটি কেটেও ফেলতে হতে পারে। যদিও সংক্রমণ আরও বেশি মারাত্মক হয়ে থাকে।

সম্প্রতি ফ্লোরিডায় আঘাত হানা হারিকেন হেলেনের প্রভাবে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া নতুন করে সংক্রমণ ঘটায় বলে মনে করছে স্থানীয় কর্তৃপক্ষ। যদিও ২০২৩ সালেও ৪৬টি কেস পাওয়া যায় এবং মৃত্যু হয়েছিল ১১ জনের। এছাড়া ২০২২ সালে আক্রান্ত হয় ৭৪ জন এবং মৃত্যু হয় ১৭ জনের।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

হারিকেন হেলেনের পর বেড়েছে সংক্রমণ

যুক্তরাষ্ট্রের আতঙ্ক ‘মাংসখেকো ব্যাকটেরিয়া’, ১৩ মৃত্যু

আপডেট সময় ১২:৪৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪