সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ইরানে ব্যাপক বিমানহামলা চালালো ইসরায়েল, আঞ্চলিক যুদ্ধের শঙ্কা

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আকাশ হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। প্রায় ১৫০ টি ইসরায়েলি ফাইটার জেট এই ব্যাপক হামলায় অংশ নেয় বলে জানা গেছে।

তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের ঘাঁটি এ হামলার শিকার হয় বলে জানিয়েছে ইরানের বিমান বাহিনী।

এক বিবৃতিতে তারা বলেছে, আক্রমণগুলো সফলভাবে মোকাবেলা করা হয়েছে, তবে কিছু জায়গায় ‘সীমিত ক্ষতি’ হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার তারা ইরানে আকাশ হামলা চালিয়েছে। গেল বছর যে ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান, সেই ক্ষেপণাস্ত্র উৎপাদনস্থলে আঘাত করেছে আইএএফ উড়োজাহাজ।

সর্বশেষ তথ্য বলছে, ইরানে প্রতিশোধমূলক আকাশ অভিযানের ইতি টেনেছে ইসরায়েল। এখন পর্যন্ত ইরানের ২ জন সেনা নিহতের খবর পাওয়া গেছে।

তবে ইরানে হামলার সমাপ্তি ঘোষণা করা হলেও আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যের দুইটি শক্তিশালী দেশ সরাসরি হামলা-পাল্টা হামলার মধ্যে জড়িয়ে পড়েছে।

এই হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র জানতো, তবে সরাসরি এই অভিযানে ইসরায়েলকে কোনো সহায়তা করা হয়নি বলে দাবি করেছে মার্কিন সামরিক দপ্তর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার পর ইরান আবার কোনো জবাবি হামলা করুক তা চায় না তারা।

এদিকে ইরানে এই হামলার নিন্দা জানিয়ে সৌদি আরব বলেছে, এটি একটি দেশের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ইরানে ব্যাপক বিমানহামলা চালালো ইসরায়েল, আঞ্চলিক যুদ্ধের শঙ্কা

আপডেট সময় ০৩:৩৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪