ফিলিপিন্সে ‘ট্রামির’ প্রভাবে বন্যা-ভূমিধস, প্রাণহানি বেড়ে ১২৬

ফিলিপিন্সে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ট্রামির কারণে সৃষ্ট ব্যাপক বন্যা এবং ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৬ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ আছে অনেক মানুষ। দেশটির সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বিচ্ছিন্ন এলাকা থেকে তথ্য আসলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদন বলছে, অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়ে গেছে।

গত শুক্রবার উত্তর-পশ্চিম ফিলিপাইনে আঘাত হানে ট্রামি। এ বছর এখন পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জের সবচেয়ে ধ্বংসাত্মক ঝড় এটি।

প্রতিবেদন বলছে, কয়েক ডজন পুলিশ, দমকলকর্মী এবং অন্যান্য জরুরী কর্মী প্রশিক্ষিত কুকুর নিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। শনিবার বাটাঙ্গাস প্রদেশের তালিসে লেকসাইড শহরে শেষ দুই নিখোঁজ গ্রামবাসীর একজনকে খুঁড়ে বের করেছে।

ম্যানিলার দক্ষিণ-পূর্বের বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বলেছেন, ঝড়ের কারণে অস্বাভাবিকভাবে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। প্রদেশগুলো ট্রামিতে ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে।

তিনি বলেন, প্রচুর জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমাদের উদ্ধার কাজ এখনও শেষ হয়নি। এখনও অনেক এলাকা পানি-কাদায় ডুবে আছে।

মার্কোস জানান, একটি বড় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা করবে তার সরকার। যা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট হুমকি মোকাবিলা করতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ফিলিপিন্সে ‘ট্রামির’ প্রভাবে বন্যা-ভূমিধস, প্রাণহানি বেড়ে ১২৬

আপডেট সময় ১২:২২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪