অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের দেওয়া করই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতে নানা ঝামেলা পোহাতে হয়। এখন আর ভোগান্তি নয়, ঘরে বসেই আয়কর দিন।
আজ সোমবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ভিডিও বার্তায় ড. ইউনূস বলেন, ‘এখন থেকে ব্যাংকে লাইন ধরে কর জমা দেওয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়ার ঝামেলা পোহাতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন, এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, এখন থেকে ব্যাংকে গিয়ে বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দিতে হবে না, অনলাইনেই সব রিটার্ন দাখিল করা যাবে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। আয়কর নিয়ে দুটি বিষয় উল্লেখ প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের দেওয়া কর-ই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতে পোহাতে হয় নানা ঝামেলা। এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেওয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়ার ঝামেলা করতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন, এ ব্যবস্থাই নেওয়া হয়েছে।’
ড. ইউনূস বলেন, ‘ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সব কর্মকর্তা-কর্মচারী ও সকল তফসিলি ব্যাংক, মোবাইল অপারেটর এবং বেশকিছু বহুজাতিক কর্মকর্তা-কর্মচারীদের জন্য এখন থেকে এভাবে আয়কর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশের বাকি সবাইকে অনলাইন ই-রিটার্ন ও আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘কোন প্রতিষ্ঠান কত বেশি করদাতার আয়কর রিটার্ন অনলাইনে দিচ্ছেন, তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কার অর্জনের জন্য জেলায়-জেলায়, শহরে-শহরে প্রতিযোগিতা হোক। আপনার আত্মীয়স্বজন, প্রতিবেশী ও বন্ধুবান্ধবকে শিখিয়ে দিন কীভাবে ঘরে বসে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে হয়। তরুণ-তরুণীদের অনুরোধ করছি, এ ব্যাপারে করদাতাদের সাহায্য করার জন্য। ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি এখান থেকেই শুরু হতে পারে। পর্যায়ক্রমে সকল প্রকার কর অনলাইনে সংগ্রহ করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনাদের সবার জন্য এখন থেকে আয়কর দেওয়ার পথ মসৃণ ও ঝঞ্ঝাটমুক্ত হোক সেই কামনা করছি।’
ডেস্ক রিপোর্ট 




















