বাঁধন নতুন কিছু নিয়ে আসছে!

বাঁধন নতুন কিছু নিয়ে আসছে!

শোবিজের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন বাঁধন।

বাঁধনের এই পথ চলা শুরুতে এতটা সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই পার করেই আজকে এই অবস্থান তৈরি করেছেন তিনি। নাম বাঁধন হলেও কোনো কিছুতেই বেঁধে রাখা যায় না তাকে। বরাবরের মতোই চলছেন আপন গতিতে। এমনকি বয়সও যে তার কাছে কোনো বাধা না, তা-ও প্রমাণ করেছেন বারবার।

সোমবার (২৮ অক্টোবর) জীবনের ৪১ বসন্ত পার করলেন বাঁধন। জীবনের এই বিশেষ দিনে নিজের অতীত ও পরিশ্রমের কথা অনুরাগীদের মাঝে ভাগ করে নিলেন তিনি। জন্মদিন উপলক্ষে অভিনেত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বাঁধন।

আজমেরী হক বাঁধন

পাঠকদের জন্য অভিনেত্রীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—

‘প্রিয় পৃথিবী, আজ আমার ৪১তম জন্মবার্ষিকী। কতটা চমৎকার আমার এই পথচলা! যদিও এটি যে খুব মসৃণ ও শান্তির ছিল, এমন না। বেশির ভাগ ক্ষেত্রে এটি ছিল অনেক চড়াই-উতরাইয়ের ওপর। এমনও সময় এসেছে আমি জিতেছি, হেরেছি, কেঁদেছি; আবার হেসেছি, যুদ্ধ করেছি, প্রতিদান পেয়েছি। আর এ করতে করতে ৪০ বছর পার করে দিয়েছি; আমিই সেই বাঁধন।

জীবনের শুরু থেকেই আমি বিশ্বাস করি যে, নিজেকে নিয়ে গর্বিত। এবং আমি আমার জন্য সর্বদা নিবেদিত। যখন আমি চুপ থাকি, এর মানে নিশ্চয়ই নতুন কিছু আসছে। শুধু অপেক্ষা করুন।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

বাঁধন নতুন কিছু নিয়ে আসছে!

আপডেট সময় ০৪:২০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪