সংবাদ শিরোনাম ::

অজয় দেবগন দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন!

অজয় দেবগন দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন!

বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন গত কয়েক দিন ধরে চোখে মোটা ফ্রেমের চশমা পরছেন। তবে ফ্যাশনের জন্য নয়, চোখে সমস্যার জন্য এই চশমা পরতে হচ্ছে অভিনেতাকে। অজয় নাকি প্রায় দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন।

সম্প্রতি ‘বিগবস ১৮’-তে এসে সালমান খানকে জানালেন দুশ্চিন্তায় ফেলে দেওয়ার মতো এক তথ্য। আসন্ন ছবি ‘সিংহাম এগেইন’-এর প্রচারে এসেছিলেন অজয়। জানালেন, এই ছবির শুটিংয়ের সময় গুরুতর আঘাত পেয়েছিলেন চোখে। একটি লড়াইয়ের দৃশ্যের শুটিংয়ে সময় দুর্ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন

আঘাত পাওয়ার ফলে টানা দুই থেকে তিন মাস ঠিক করে কিছু দেখতেও পাচ্ছিলেন না তিনি। তাই এখন এমন চশমা ব্যবহার করছেন, যাতে চোখের উপর চাপ না পড়ে। অজয় বলেন, ‘অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল, চোখে একটি অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছে আমাকে। এমনকি পরবর্তী দুই-তিন মাস পর্যন্ত কিছুই দেখতে পাইনি।’

অভিনেতার কাছ থেকে এ খবর শুনে সালমান বলেন, ‘লড়াই করলে এসব তো হবেই!’ জবাবে অজয় জানান, এখন অনেকটাই ভালো আছেন।

১ নভেম্বর মুক্তি পাচ্ছে রোহিত শেট্টির পরিচালিত ‘সিংহাম এগেইন’। এটি রোহিত শেট্টির কপ ইউনিভার্সের পঞ্চম কিস্তি এবং ‘সিংহাম রিটার্নস’ (২০১৪) এর সিকুয়েল। ছবিতে অজয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয়, রণবীর, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ এবং অর্জুন কাপুর। জ্যাকি শ্রফ, শ্বেতা তিওয়ারি, দয়ানন্দ শেট্টি, সিদ্ধার্থ যাদব এবং আশুতোষ রানাও অ্যাকশন ছবিতে অভিনয় করেছেন।
আপলোডকারীর তথ্য

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম

অজয় দেবগন দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন!

আপডেট সময় ০৪:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪