সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

এবার ‘মির্জাপুর’ আসছে বড় পর্দায়!

এবার ‘মির্জাপুর’ আসছে বড় পর্দায়!

অবশেষে গুঞ্জনে পড়ল সিলমোহর। বড়পর্দায় আসছে ওটিটির ‘মির্জাপুর’ সিরিজ। সিনেমাটির নাম হতে চলেছে “মির্জাপুর দ্য ফিল্ম”।

সোমবার (২৮ অক্টোবর) প্রকাশ্যে এসেছে আসন্ন ছবিটির টিজার। যেখানে একই সঙ্গে দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, দিব্যেন্দু শর্মাদের। জানা গেছে, ২০২৬ সালে মুক্তি পাবে ‘মির্জাপুর দ্য ফিল্ম’ সিনেমাটি। মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে বড় পর্দায় ‘মির্জাপুর’ যে সকলকে ছাপিয়ে যাবে সেই আভাস এখনই পাওয়া যাচ্ছে।

‘মির্জাপুর’ নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনার শেষ নেই। প্রথম সিজন থেকেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছে এই ওটিটি সিরিজ। অন্যদিকে, সিরিজটি ব্যাপকভাবে ব্যবসা সফল। তাই নির্মাতারা আছেন ফুরফুরে মেজাজে।

চলতি বছরের জুলাই মাসে মুক্তি পেয়েছিল ‘মির্জাপুর ৩’। পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠি, বিজয় বর্মাদের দেখা মিললেও পাওয়া যায়নি দিব্যেন্দু শর্মাকে। অনুরাগীরা তাই তৃতীয় সিজনে মুন্না ভাইয়ার অভাব বোধ করেছেন। হয়তো কথাটা জেনে গেছে প্রযোজক এক্সেল এন্টারটেইনমেন্ট। তাদের প্রযোজনায় এবার মির্জাপুরের ক্ষমতার লড়াই দেখা যাবে বড় পর্দায়।

২০১৮ সালে ওটিটির পর্দায় প্রথমবার মুক্তি পায় মির্জাপুর। উত্তরপ্রদেশের একটি এলাকা এবং কিছু বাহুবলীর ক্ষমতা ধরে রাখার এই লড়াইয়ের প্রেক্ষাপট। প্রধান চরিত্র ছিলেন কালিন ভাইয়া। এ চরিত্রে পঙ্কজ ত্রিপাঠি অভিনয় করে বিপুলভাবে দর্শক সমাদৃত হন।

সেইসঙ্গে প্রথম সিজনের পর থেকেই জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে বাকি চরিত্ররা। গুড্ডু ভাইয়া, মুন্না ভাইয়া থেকে গলু গুপ্তা কিংবা ছোটে বড়ে অথবা মাধুরী দেবী কিংবা শারদ শুক্লা প্রতিটি চরিত্রেই দর্শকের মনোজগতে নিজস্ব ছাপ রেখে যেতে সক্ষম হয়েছে।

তৃতীয় সিজন শেষ হয়েছিল একেবারে রুদ্ধশ্বাস একটি পর্বে। পূর্বাঞ্চল ও মির্জাপুর ক্ষমতা শেষ পর্যন্ত কার হাতে থাকবে, এমন জায়গায় শেষ হয় সিজন ৩। তাইতো অনুরাগীরা মুখিয়ে রয়েছেন চতুর্থ সিজনের জন্য, যেটি মুক্তি পাবে সিনেমা হিসেবে বড়পর্দায়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

এবার ‘মির্জাপুর’ আসছে বড় পর্দায়!

আপডেট সময় ০৪:১৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪