সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ত্বকের যত্নে ছোট এলাচের বড় গুণ

ত্বকের যত্নে ছোট এলাচের বড় গুণ

বাঙালির রান্নাঘরে থাকা পরিচিত মশলার মধ্যে একটি অন্যতম মশলা হলো এলাচ। দেখতে ক্ষুদ্র এই মশলাই রান্নার স্বাদ বাড়াতে একাই একশো। তাই তো এটি মশলার রানী নামেও পরিচিত। বিশ্বের তৃতীয় সবচেয়ে ব্যয়বহুল এই মশলা মূলত ভারত, ভুটান, নেপাল এবং ইন্দোনেশিয়ায় পাওয়া গেলেও বিশ্বব্যাপী রয়েছে এর চাহিদা।

এলাচ শুধু রান্নাঘরে ব্যবহার করা হয় তাই নয়, রাসায়নিক এড়িয়ে যারা ঘরোয়া উপাদান দিয়ে রূপচর্চা করতে চান, তারাও বেছে নিতে পারেন হাতের কাছে থাকা এই মসলাটি। এটি ত্বকের যত্নেও অত্যন্ত উপকারী। এই বহুমুখী মশলাটিতে অ্যান্টি-অক্সিডেন্ট ও তেল থাকে, যা ত্বক পুষ্ট করে, পানির ভারসাম্য রক্ষা করে এবং ত্বক নরম ও কোমল করে।

ত্বকের যত্নে ছোট এলাচের বড় গুণ prokritibarta

ত্বকের যত্নে এলাচের উপকারিতা:

১. ত্বকের যাবতীয় জটিলতা দূর করে- এলাচে থাকা ফাইটোকেমিক্যাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে। রোজকার রূপচর্চায় জন্য এলাচ গুড়োর সাথে, এলাচ সমৃদ্ধ তেল ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করে রাখুন।

২. ত্বকের যাবতীয় অ্যালার্জির সমস্যা দূর করে-  মূলত এলাচ দু ধরণের হয়। একটি সবুজ ও আরেকটি কালো। এর মধ্যে কালো এলাচে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। কালো এলাচে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের যাবতীয় অ্যালার্জি দূর করে। কালো এলাচ গুঁড়ো ও মধু মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন এবং তা মুখে আক্রান্ত স্থানে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে নিন। দিনে ৩-৪ বার একই ভাবে এই পেস্ট মুখে লাগালে কমবে অ্যালার্জির সমস্যা।

৩. ত্বক সতেজ রাখতে কার্যকরী-  এলাচ গুঁড়ো পরিষ্কার পানির সাথে মিশিয়ে ব্যবহার করলে তা টোনার হিসেবে কাজ করে এবং ত্বককে পরিষ্কার ও সতেজ রাখতে সাহায্য করে।

৪. ঠোঁটের কোমলতা বজায় রাখে-  শীতকালে ঠোঁট ফাটা, ঠোঁট কালো হওয়ার সমস্যা দূর করতে এলাচ এসেনশিয়াল অয়েল ব্যবহার করা যেতে পারে। রাতে শোয়ার আগে লাগিয়ে নিন ও সকালে উঠে ধুয়ে ফেলুন।

৫. ত্বককে ডিটক্স করতে সাহায্য করে-  কালো এলাচ শরীর থেকে যাবতীয় টক্সিন দূর করে এবং মুখে ব্রণ ফুসকুড়ির সমস্যা দূর করে। ডিটক্সিফাই শরীর পেতে রোজ খালি পেটে চিবিয়ে নিতে পারেন এক টুকরো এলাচ।

ত্বকের পরিচর্যায় এলাচ ব্যবহারের উপায়:

  • স্ক্রাব: এক চা-চামচ ছোট এলাচ গুঁড়ো, মধু এবং এক চা-চামচ চিনি মিশিয়ে স্ক্রাবার বানিয়ে মুখে মালিশ করলে মৃত কোষ দূর হয়। হালকা হাতে পাঁচ মিনিট মুখ মালিশ করে কুসুম গরম পানিতে তা ধুয়ে ফেলুন। ঠোঁটের যত্নেও এই স্ক্রাবার ব্যবহার করতে পারেন।
  • টোনার: ছোট এলাচের গুঁড়ো পানিতে বা গোলাপজলের সাথে মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
  • মাস্ক: এলাচের গুঁড়ো ও মধু মিশিয়ে মাস্ক বানিয়ে মুখে লাগালে ত্বকের আর্দ্রতা বজায় থাকে ও উজ্জ্বলতা ফিরে আসে। এক টেবিল চামচ ছোট এলাচের গুঁড়ো, দুই টেবিল চামচ মধু মিশিয়ে মাস্ক তৈরি করুন। মুখে ১৫ মিনিট রেখে হালকা কুসুম গরমপানি দিয়ে ধুয়ে ফেলুন।

সুতরাং, রান্নার কাজে ব্যবহৃত এই সাধারণ মশলাটি আপনার ত্বকের যত্নেও অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ত্বকের যত্নে ছোট এলাচের বড় গুণ

আপডেট সময় ০৬:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪