সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মেহজাবীন যা বলেছেন ঢাকায় ফিরে

মেহজাবীন যা বলেছেন ঢাকায় ফিরে

চট্টগ্রামে শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েও অংশ নিতে পারলেন না ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শনিবার বিকেলে নগরের স্টেশন সড়কের রিয়াজউদ্দিন বাজার এলাকায় খুকি লাইফ স্টাইল নামের শোরুমের উদ্বোধন করার কথা ছিল তার।

জানা যায়, অভিনেত্রীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তে ক্ষোভ জানায় ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’। এই নামে একটি ব্যানারও ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা গেছে। যেখানে লেখা ছিল, চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শোরুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, ব্যবসায়ী ও তাওহীদি জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।

রিয়াজউদ্দিন বাজারের বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াকুব সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে তিনি তেমন কিছুই জানেন না।

এদিকে শোরুমের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রামে এসেছিলেন মেহজাবীন চৌধুরী। কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থলে যাননি তিনি। মেহজাবীন জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছুটা জটিল পরিস্থিতির কারণেই সেখানে যাননি।

শনিবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ নিয়ে কথা বলেন মেহজাবীন। জানান, এরইমধ্যে ঢাকায় ফিরেছেন তিনি। মেহজাবীন লিখেন, “আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।”

পরে এই অভিনেত্রী চট্টগ্রামে শোরুম উদ্বোধন নিয়ে লিখেন, “আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই।”

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

মেহজাবীন যা বলেছেন ঢাকায় ফিরে

আপডেট সময় ১২:৩০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪