সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সৌদি আরবে বরফ-শিলায় ঢেকেছে মরুভূমি!

সৌদি আরবে বরফ-শিলায় ঢেকেছে মরুভূমি!

সৌদি আরবের উত্তর সীমান্ত অঞ্চলে ব্যাপক বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। গত শনিবার এই আবহাওয়া পরিস্থিতির মধ্যেই বরফ-শিলাবৃষ্টিতে কার্যত সাদা হয়ে গেছে মরুভূমি। প্রকৃতির এমন রূপে সাবধান সৌদি কর্তৃপক্ষ সোমবার পর্যন্ত নাগরিকদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে।

জাতীয় আবহাওয়া দপ্তর- জাহান, আসির, আল বাহা, মক্কা, মদিনা সহ উত্তর সীমান্তে আকস্মিক বন্যা এবং বজ্রপাতের সতর্কতা জারি করেছে। এছাড়া রিয়াদ, কাশেম, পূর্ব প্রদেশ, তাবুক এবং আল জাফে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ কুয়াশার পূর্বাভাস জারি করা হয়েছে।

এদিকে সৌদি আরবের উত্তরাঞ্চলীয় এলাকায় আল জউফে অতিরিক্ত শীলা বৃষ্টির কারণে মরু এলাকা ঢাকা পড়েছে। শুক্রবার থেকে ওই অঞ্চলে শিলাবৃষ্টি শুরু হলে পুরো এলাকা শিলাবৃষ্টিতে ছেয়ে গেছে।

এছাড়া সাকাকা শহর এবং দুমাত আল জানদালেও শীতের আভাস দেখা গেছে। এখানে ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে। গত বুধবার থেকে আল জউফে ভারী বৃষ্টির কারণে অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে।

আল জউফে খারাপ আবহাওয়ার কারণে সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ তাদের তৎপরতা বাড়িয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

সৌদি আরবে বরফ-শিলায় ঢেকেছে মরুভূমি!

আপডেট সময় ০৪:৫০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪