সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ভবিষ্যদ্বাণী বলছে কমলাই জিতবেন!

ভবিষ্যদ্বাণী বলছে কমলাই জিতবেন!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আনুষ্ঠানিভাবে শুরু আর কয়েক ঘণ্টা পরেই। নানা নাটকীয়তায় এবারের নির্বাচনে উত্তেজনা একটু বেশিই। একদিকে ক্ষ্যাপাটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার বিরুদ্ধে ঝুলছে আইনের খড়গ ,এর মধ্যেই তাকে কয়েকবার হত্যা চেষ্টা! অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সামনে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হয়ে ইতিহাস তৈরির হাতছানি। নির্বাচনী প্রচারণায় একে অন্যের বিরুদ্ধে কথার তীর ছুড়েছেন ট্রাম্প-কমলা, জরিপেও মিলেছে দু’জনের হাড্ডা-হাড্ডি লড়াইয়ের আভাস। তবে এসব জরিপের তোয়াক্কা করেন না এক অধ্যাপক, তিনি ভবিষ্যদ্বাণী করেছেন এবার প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস!

অধ্যাপক অ্যালেন লিকম্যান এই ভবিষ্যদ্বাণী করেছেন। তার কথাকে হেসে উড়িয়ে দেওয়ার উপায় নেই, কারণ যুক্তরাষ্ট্রের সর্বশেষ ১০ প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে ৯টিতে সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। অর্থাৎ অ্যালেনের কথা ফলে যায়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে অধ্যাপক লিকম্যান বলেন, “কেন আমি নিশ্চিত যে কমলা হ্যারিস জিততে যাচ্ছেন? কারণ জরিপ শুধু সম্ভাবনার কথা বলে আর আমার পদ্ধতি জরিপ উপেক্ষা করে।”

অধ্যাপক অ্যালেন লিকম্যান

২০১৬ সালে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ট্রাম্পের জয়ের সঠিক ভবিষ্যদ্বাণী করা এই অধ্যাপক জরিপগুলোকে ‘তাৎক্ষণিকভাবে গ্রহণ করা’ বর্ণনা করে বলেন, “জনগণ জরিপকারীদের প্রশ্নে সাড়া দেয় না, তারা মিথ্যা বলে, তারা তাদের মন পরিবর্তন করে আর সম্ভাব্য ভোটার কারা তা তাদের অনুমান করতে হয়।”

অধ্যাপক লিকম্যান ১৯৮০ দশকে রুশ ভূতত্ত্ববিদ ভ্লাদিমির কিলিস-বোরাকের সঙ্গে মিলে পদ্ধতিটি উদ্ভাবন করেন। তার এই পদ্ধতিতে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দলের ওপর চোখ রেখে ১৩টি সত্য-মিথ্যা বিবৃতির মাধ্যমে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয়। এবার ১৩টি প্রেক্ষাপটের মধ্যে ৮ টি কমলার জয়ের ইঙ্গিত দিচ্ছে বলে জানান এই অধ্যাপক।

শুধু ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অধ্যাপক লিকম্যানের এই পদ্ধতি সঠিক ভবিষ্যদ্বাণী করতে পারেনি। লিকম্যানের অনুমান ছিল ডেমোক্র্যাট প্রার্থী তৎকালীন ভাইস প্রেসিডেন্ট আল গোর জয়ী হবেন। গোর পপুলার ভোটে জিতলেও নির্বাচনের ৩৬ দিন পর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ইলেকটোরাল কলেজের ভোটে রিপাবলিকান প্রার্থী জর্জ ডব্লিউ বুশকে জয়ী ঘোষণা করেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ভবিষ্যদ্বাণী বলছে কমলাই জিতবেন!

আপডেট সময় ১২:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪