মহাখালী ফ্লাইওভার ব্যবহারে নতুন নির্দেশনা

সংস্কারকাজ চলমান থাকায় রাজধানীর মহাখালী ফ্লাইওভার ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ফ্লাইওভার ব্যবহারের বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়:

সম্মানিত নগরবাসী, ঢাকা উত্তর সিটি করপোরেশন এর বরাতে আপনাদের সকলের অবগতির জন্য এই মর্মে জানানো যাচ্ছে যে, মহাখালী ফ্লাইওভার এর Expansion Joint সমূহ প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে।

১. আগামী ০৫/১১/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ হতে ১১/১১/২০২৪ তারিখ পর্যন্ত প্রতিদিন রাত ০৯:০০ হতে পরেরদিন সকাল ০৮:০০ টা পর্যন্ত জাহাঙ্গীর গেইট হতে কাকলী অভিমুখী যানবাহনসমূহ শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

২. আগামী ১২/১১/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ হতে ১৮/১১/২০২৪ তারিখ পর্যন্ত প্রতিদিন রাত ০৯:০০ ঘটিকা হতে পরেরদিন সকাল ০৮:০০ ঘটিকা পর্যন্ত কাকলী হতে জাহাঙ্গীর গেইট অভিমুখী যানবাহন শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

জনপ্রিয় সংবাদ

অবহেলার জীবনগাছে পরিবেশবান্ধব অর্থনীতির নতুন আশা

মহাখালী ফ্লাইওভার ব্যবহারে নতুন নির্দেশনা

আপডেট সময় ১২:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪