পেনসিলভানিয়ায় জয়, ট্রাম্পকে আর ঠেকানো সম্ভব নয়

জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনার পর এবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয় পেলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই অঙ্গরাজ্যে তিনি ১৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। এ নিয়ে ট্রাম্প পেলেন মোট ২৬৫টি ইলেকটোরাল কলেজ ভোট। ম্যাজিক ফিগার ছুঁতে দরকার আর মাত্র ৫টি ইলেকটোরাল কলেজ ভোট।

আজ বুধবার ব্রিটিশ সংবাদ বিবিসির লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জনমত জরিপগুলো বলেছিল, এবারের নির্বাচনে সুইং স্টেটগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পেনসিলভানিয়া। গতকাল মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার একটি রেডিওকে ট্রাম্প বলেছিলেন, ‘যদি আমরা পেনসিলভানিয়ায় জিতে যাই, তবে আমরা পুরোটা জিততে চলেছি। আমরা সবকিছু জিতব।’

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেক্টোরাল ভোট আছে। এর মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেক্টোরাল ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন। ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্প সেই পথেই এগিয়ে, বলতে গেলে জয়ের দ্বারপ্রান্তে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

পেনসিলভানিয়ায় জয়, ট্রাম্পকে আর ঠেকানো সম্ভব নয়

আপডেট সময় ০১:৪১:০০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪