জয়ের দ্বারপ্রান্তে ট্রাম্প, সমর্থকরা মাতোয়ারা লাল উৎসবে (ছবি)

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের খুব কাছে পৌঁছে গেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ খবর অনুযায়ী, ভক্ত-সমর্থকদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন রাজনৈতিক ক্যারিয়ারের ধ্বংসস্তুপ থেকে উঠে দাঁড়ানো ট্রাম্প।

বিজয় মঞ্চে সপরিবারে ট্রাম্প

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রাথমিক ভোট গণনায় এখন পর্যন্ত ২৬৬ টি ইলেকটোরাল ভোট পেয়েছেন ট্রাম্প। জেতার জন্য প্রয়োজন ২৭০টি ভোট। আর আর মাত্র ৪ টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হলেই ট্রাম্পের হোয়াইট হাউসে পুনরায় প্রবেশ নিশ্চিত।

সেই মাহেন্দ্রক্ষণের জন্য যেন আর অপেক্ষা করতে পারছেন না রিপাবলিকান সমর্থকরা। এরই মধ্যে রাস্তায় নেমে উল্লাস শুরু করেছেন তারা।

বিভিন্ন রাজ্যে ট্রাম্প সমর্থকদের আনন্দ উল্লাসের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। কেউ ট্রাম্পের নির্বাচনী প্রচারণার স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’, সংক্ষেপে ‘মাগা’ লেখা টুপি পরেছেন। কেউ আবার আমেরিকার পতাকা গায়ে জড়িয়েছেন।

লাল শিবিরের উৎসবের ঢেউ ছুয়েছে যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যেই। লাল পোশাক, ব্যানার, প্ল্যাকার্ড যে যা পারছেন নিয়ে বের হয়ে আসছেন রাস্তায়। কেউ স্ক্রিনের সামনে হই-চই করছেন। দীর্ঘদিন ডেমোক্র্যাট শাসনে স্থবির অর্থনীতি, অন্যদেশের যুদ্ধের খরচ মেটাতে নিজেদের পকেটে টান পড়া মার্কিনীরা নতুন আশায় বুক বেঁধেছেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

জয়ের দ্বারপ্রান্তে ট্রাম্প, সমর্থকরা মাতোয়ারা লাল উৎসবে (ছবি)

আপডেট সময় ০২:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪