খুলনার কয়রায় একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও সিপিজি সদস্যরা। বুধবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের শ্মশান মন্দিরের মাঠ থেকে আনুমানিক ৭ ফুট লম্বা ওই অজগরটি উদ্ধার করা হয়। পরে সাপটি বন বিভাগের সহযোগীতায় সুন্দরবনে অবমুক্ত করা হয়।
স্থানীয়রা জানান, কয়েকজন যুবক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শ্মশান মন্দিরের মাঠে ঘেরা দেওয়া জালে অজগরটি দেখতে পান। পরে এলাকাবাসী বনবিভাগ ও সিপিজি সদস্যদের খবর দিলে তারা এসে সাপটিকে উদ্ধার করে। সাপটির ওজন প্রায় ১১ কেজি।
এ বিষয়ে শাকবাড়িয়া বন টহল ফাুড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শফিকুল ইসলাম সাহিদ বলেন, ৬নং কয়রা এলাকার লোকজন সাপটি শ্মশান মন্দিরের মাঠে জালে আটকে থাকে দেখে আমাদের খবর দিলে বন বিভাগের কর্মী ও সিপিজির সদস্যরা মিলে অজগর সাপ উদ্ধার করি। পরে সাপটি সুন্দরবন পশ্চিম বন বিভাগের শাকবাড়িয়া বন টহল ফাঁড়িতে এনে সকাল সাড়ে ৮টার দিকে সন্দরবনে অবমুক্তি করি।
ডেস্ক রিপোর্ট 



















