সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

এবার শাহরুখ খান হত্যার হুমকি পেলেন!

এবার শাহরুখ খান হত্যার হুমকি পেলেন!

সালমান খানের পর এবার হত্যার হুমকি দেওয়া হয়েছে শাহরুখ খানকে। জানা গেছে, ফোন করে হত্যার হুমকি দেওয়া হয় বলিউড বাদশাকে। সঙ্গে প্রাণে বাঁচতে চাইলে ৫০ লক্ষ রুপি মুক্তিপণ হিসেবেও দাবী করা হয়েছে!

ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের বান্দ্রা থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে। ইন্ডিয়ান পেনাল কোড ৩০৮ (৪), ৩৫১ (৩) ধারায় মামলাটি রেজিস্ট্রি হয়েছে।

একটি সূত্র নিউজ১৮-কে জানিয়েছে, শাহরুখ খানকে হত্যার হুমকিদাতাকে শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম ফাইজান। ছত্রিশগড়ের রায়পুরের বাসিন্দা তিনি। এ বিষয়ে তদন্ত করতে মুম্বাই পুলিশের একটি টিম রায়পুরে গেছে।

মিড-ডে এক প্রতিবেদনে জানিয়েছে, গেল ৫ নভেম্বর মুম্বাইয়ের বান্দ্রা থানার ল্যান্ডলাইনে ফোন করে শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়। তবে কী কারণে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেননি শাহরুখ খান।

এর আগে ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জাওয়ান’ সিনেমার সাফল্যের পর হত্যার হুমকি পেয়েছিলেন শাহরুখ খান। একই বছরের অক্টোবরে এ অভিনেতাকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেয় ভারত সরকার।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

এবার শাহরুখ খান হত্যার হুমকি পেলেন!

আপডেট সময় ০৫:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪