সংবাদ শিরোনাম ::
Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার Logo সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী Logo বন ও পরিবেশ সুরক্ষায় ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পরিবেশ মন্ত্রী Logo নানা সংকটের মাঝে পৃথিবী রক্ষার বার্তা নিয়ে আজ ‘ধরিত্রী দিবস’   Logo দেশে তাপপ্রবাহ চলমান, হাওরে আগাম বন্যার শঙ্কা Logo ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে মন্ত্রিপরিষদের পরিপত্র জারি Logo যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সংকটের খবর Logo জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার Logo নতুন বৃষ্টিবলয়ের আভাস: ২৬-২৭ এপ্রিল থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি

ট্রাম্প-পুতিন ফোনালাপ, যুদ্ধ না বাড়ানোর আহ্বান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ হয়েছে। এসময় ইউক্রেনে যুদ্ধ না বাড়ানোর জন্য পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় রোববার রোববার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার ফ্লোরিডা থেকে পুতিনকে ফোন করেছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার মাত্র এক দিন পরই এই ফোনালাপ হয়। এ নিয়ে ট্রাম্পের প্রতিনিধিদের কাছ থেকে কোনো বক্তব্য পায়নি বার্তাসংস্থাগুলো।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনের বিষয়ে তাদের আগাম কিছু জানানো হয়নি।

এর আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সঙ্গে বুধবার কথা বলেন। তাদের ওই আলাপের মাঝে প্রযুক্তি ধনকুবের ইলন মাস্কও ছিলেন। কিয়েভের জন্য যুক্তরাষ্ট্র যে পরিমাণ সামরিক ও অর্থনৈতিক সমর্থন দিচ্ছে সেসব নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, তিনি দ্রুত এই যুদ্ধ বন্ধ করার অঙ্গীকার করেছেন; তবে কীভাবে এটি করবেন সে বিষয়ে কিছু জানাননি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে ওয়াশিংটন দেশটিকে শত শত কোটি ডলারের সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে। ট্রাম্প বারবার এসব তহবিল দেওয়ার সমালোচনা করেছেন এবং অন্য রিপাবলিকান আইনপ্রণেতারাও বিরোধিতা করেছেন।

গত বছর ট্রাম্প দাবি করেন, তিনি হোয়াইট হাউজে থাকলে পুতিন কখনোই ইউক্রেনে আক্রমণ চালাতেন না। তিনি রয়টার্সকে বলেছেন, একটি শান্তি চুক্তিতে পৌঁছতে ইউক্রেনকে কিছু অঞ্চল ছেড়ে দিতে হতে পারে। কিন্তু ইউক্রেনে এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

যুক্তরাষ্ট্রের ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত  করেছেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেন তার ওভাল দপ্তরে আসার জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন। সম্ভবত বাইডেন ইউক্রেন ও ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তা যেন বন্ধ না হয় ট্রাম্পকে এমন অনুরোধ করতে পারেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ

ট্রাম্প-পুতিন ফোনালাপ, যুদ্ধ না বাড়ানোর আহ্বান

আপডেট সময় ১২:৫৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪