বারান্দায় অ্যালোভেরা চাষ: স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য

ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরার উপকারিতা কে না জানে? অ্যালোভেরাকে ত্বক ও চুলের যত্নে জাদুকরি ভেষজ বলা হয়। ব্রণের দাগ দূর করা থেকে শুরু করে তৈলাক্ত ত্বকের যত্নে যেমন অ্যালোভেরার অবদান রয়েছে, তেমনি চুল ঝলমলে করতেও এর জুড়ি মেলা ভার। শুধু তাই নয়,  অ্যালোভেরার শরবতের রয়েছে অনেক পুষ্টিগুণ। টাটকা অ্যালোভেরা যদি হাতের কাছে পেতে চান, তাহলে টবেই লাগিয়ে ফেলতে পারেন অ্যালোভেরা গাছ। অ্যালোভেরার একটি পাতা থেকেই হবে গাছ। বারান্দায় অ্যালোভেরা লাগাতে চাইলে জেনে নিন কিছু বিষয় ।

কেন বারান্দায় অ্যালোভেরা লাগাবেন?

  • সহজ যত্ন: অ্যালোভেরা গাছ লাগাতে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। সামান্য পরিচর্যায়ই এটি দ্রুত বৃদ্ধি পায়।
  • সৌন্দর্য্য বর্ধনঃ টবে এই গাছ লাগালে দেখতে অনেক সুন্দর লাগে, এর ছড়ানো পাতা আপনার বারান্দায় মুগ্ধতা নিয়ে আসবে।
  • বহুমুখী ব্যবহার: ত্বকের যত্ন, চুলের সমস্যা, পোড়া দাগ সারাতে, এমনকি শরবত তৈরি করতেও অ্যালোভেরা অতুলনীয়।
  • স্বাস্থ্যকর জীবন: অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।

বারান্দায় অ্যালোভেরা চাষ: স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য prokritibarta

বারান্দায় অ্যালোভেরা লাগানোর সহজ উপায়

পাতা সংগ্রহ: বাড়িতে টবে লাগানোর জন্য কয়েকটি পরিপক্ক অ্যালোভেরার পাতা সংগ্রহ করুন। খেয়াল রাখবেন যেন পাতার নিচের দিকের সাদা অংশটি অব্যশই পাতার সঙ্গে থাকে। এবার মাটির মাঝে গর্ত করে বসিয়ে দিন অ্যালোভেরার পাতা। মাটিতে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে দিন, কিছুদিন পর শেকড় গজাতে শুরু করলে বড় কোন টবে সরিয়ে দিতে পারেন পাতা।

তবে আরেকটি উপায়ে অ্যালোভেরার পাতা থেকে গাছ জন্মাতে পারে। ধারাল ছুরির সাহায্যে অ্যালোভেরার পাতা মাঝখান থেকে কেটে নিন। সপ্তাহ দুই উষ্ণ স্থানে রেখে দিন পাতা। পাতা বাদামি রঙ হয়ে আসলে টবে লাগান।

মাটি তৈরি ও সার দেয়া: টবে লাগানোর আগে ঝরঝরে মাটি দিয়ে টব ভর্তি করুন। অ্যালোভেরা গাছ দ্রুত বৃদ্ধির জন্য মাটিতে প্রাকৃতিক সার ব্যবহার করতে পারেন। সার তৈরির জন্য ৪/৫টি ডিমের খোসা চূর্ণ করে নিন। বিভিন্ন সবজির খোসা, বিশেষ করে আলু, কুমড়া, পটল,ইত্যাদি এবং কয়েকটি কলার খোসা ও চূর্ণ করা ডিমের খোসা দেড় লিটার পানিতে ভিজিয়ে ঢেকে রাখুন। ৩ দিন পর ফেনা উঠে গেলে মিশ্রণটি ছেঁকে পানি আলাদা করুন। অ্যালোভেরা গাছে প্রতি ১৫ দিন পর পর এই পানি দিন। প্রতিদিন। ৪ সপ্তাহের মধ্যেই বাড়তে শুরু করবে অ্যালোভেরা গাছ।

টব নির্বাচন: অ্যালোভেরার শিকড় খুব গভীরে যায় না। ফলে এই গাছ লাগানোর জন্য লম্বাটে টবের দরকার নেই। বড় পাতাগুলি যেন সুবিধামতো নিজেদের মেলে ধরতে পারে সেজন্য বড় মুখের টবে গাছ লাগান।

পানি দিন: এই গাছে পরিমাণমত পানি দিন। তবে অতিরিক্ত পানির কারণে অ্যালোভেরা গাছ মরে যায়। এই গাছ লাগানোর জন্য টবের নিচে ছিদ্র থাকা জরুরি। ছিদ্রহীন টবে পানি জমে গাছের শিকড় পচে যায়।

সূর্যের আলো: অ্যালোভেরা গাছকে পর্যাপ্ত সূর্যের আলো লাগতে দিন। অ্যালোভেরার গাছের বেড়ে ওঠার জন্য রোদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পর্যাপ্ত রোদ আসে এমন জায়গায় গাছ রাখুন। রোদ না পেলে গাছ বড় হতে পারবে না।

অতিরিক্ত টিপস:

  • টবের আকার: বড় মুখের টবে অ্যালোভেরা গাছ লাগানো ভালো। ভালো পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পন্ন টব ব্যবহার করা উচিৎ।
  • মাটি: পারলে নতুন মাটি ব্যবহার করুন।গোবর সার দেয়া থাকলে আরো ভালো ফল পাবেন।
  • ছাঁটাই: নিয়মিত গাছের মরা পাতাগুলি ছেঁটে ফেলুন। বাদামি হওয়া পাতা গুলো গাছ থেকে তুলে ফেলতে হবে। গাছের ছোট ছোট পাতা ছেঁটে ফেললে গাছ দ্রুত বাড়বে।

বাড়িতে সহজে অ্যালোভেরা গাছ লাগিয়ে আপনিও উপভোগ করুন এর অসংখ্য উপকারিতা।

জনপ্রিয় সংবাদ

তামিমকে নির্বাচিত সভাপতি হিসেবে দেখতে চান সাকিব আল হাসান

বারান্দায় অ্যালোভেরা চাষ: স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য

আপডেট সময় ০৪:৫৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪