ড. ইউনূস কপ ২৯ ওয়ার্ল্ড লিডারস অ্যাকশন সামিটে ভাষণ দেবেন আজ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার (১৩ নভেম্বর) কনফারেন্স অফ দ্য পার্টিস-২৯ (কপ২৯)-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ‘বাংলাদেশ সময় দুপুর দেড়টা থেকে বিকেল তিনটার মধ্যে ভাষণ দেবেন তিনি। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।’

আজারবাইজানের রাজধানী বাকুতে সোমবার (১১ নভেম্বর) কপ২৯ সম্মেলন শুরু হয়েছে। অধ্যাপক ইউনূস জলবায়ু সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে এখন বাকুতে রয়েছেন।

অধ্যাপক ইউনূস মঙ্গলবার বাকুতে কপ ২৯ এর উদ্বোধনী দিনে ব্যস্ত দিন পার করেন। ওইদিন তিনি বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ২০ জন শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ড. ইউনূস কপ ২৯ ওয়ার্ল্ড লিডারস অ্যাকশন সামিটে ভাষণ দেবেন আজ

আপডেট সময় ১২:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪