সংবাদ শিরোনাম ::

যে কোন বিপদ থেকে মুক্তি পাওয়ার দোয়া

যে কোন বিপদ থেকে মুক্তি পাওয়ার দোয়া

মানুষ যে কোনো সময় বিপদে পড়তে পারে। আল্লাহ তার বান্দাকে বিভিন্ন বিপদ দিয়ে পরীক্ষা নেন। এজন্য বিপদে পড়লে ধৈর্য ধরতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ চাইলে মুহূর্তেই বান্দাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন।

বিপদে-আপদে আল্লাহ তায়ালা প্রত্যেক মুমিনকে ধৈর্যধারণের উপদেশ দিয়েছেন। বলা হয়েছে, ‘হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। (সুরা বাকারাহ, আয়াত, ১৫৩)

সব ধরণের বিপদ থেকে মুক্তি পেতে সহজ কিছু দোয়া রয়েছে

لَا إِلهَ إِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيكَ لَه لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ি ওয়া ইয়ামুতু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, সার্বভৌমত্ব তারই, সব প্রশংসা তারই জন্য, তিনিই জীবন ও মৃত্যু দান করেন আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। -সুনানে তিরমিজি

বিপদে পড়লে তাৎক্ষণিকভাবে উদ্ধারের জন্য কিছু দোয়া পড়া যেতে পারে এতে আল্লাহ তায়ালা নিজ অনুগ্রহে মুক্ত করবেন এবং রহমত দান করবেন বলে আশা করা যায়। এমন কিছু দোয়া হলো—

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ، وَرَبُّ الْأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

উচ্চারণ :লা ইলা-হা ইল্লাল্লা-হুল আযীমুল হালীম, লা ইলা-হা ইল্লাল্লাহু রাব্দুল আরশিল আযীম, লা ইলা-হা ইল্লাল্লাহু রাব্দুস সামাওয়াতি অরাব্বুল আরয্বি অ রাব্বুল আরশিল কারীম।

অর্থ: আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই; যিনি সুমহান, সহিষ্ণ। আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই; যিনি সুবৃহৎ আরশের প্রতিপালক। আল্লাহ ছাড়া কোন সত্য আরাধ্য নেই; যিনি আকাশমন্ডলী, পৃথিবী ও সম্মানিত আরশের অধিপতি। (বুখারি, হাদিস : ১৫৪)

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো দুঃখ-কষ্ট বা চিন্তা, অস্থিরতা তথা হতাশাগ্রস্ত হতেন তখন বলতেন-

يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ

উচ্চারণ : ইয়া- হাইয়ু ইয়া- ক্বাইয়ূ-মু বিরাহমাতিকা আস্তাগিছ।

অর্থ : ‘হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই।’ (তিরমিজি, মুসতাদরেকে হাকেম, মিশকাত)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় উল্লেখিত দোয়াগুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম

যে কোন বিপদ থেকে মুক্তি পাওয়ার দোয়া

আপডেট সময় ০৭:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪