সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ইব্রাহিম আলী খান ও পলক তেওয়ারির প্রেমের গুঞ্জন সত্যি হলো!

বলিউডে গত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে বলিউড তারকা সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খানের সঙ্গে টিভি অভিনেত্রী শ্বেতা তেওয়ারির কন্যা পলক তিওয়ারির প্রেম নিয়ে। একসাথে বহুবারই ক্যামেরা বন্দি হয়েছেন তারা।

পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পড়লেই এক গাল হাসি আর বোকা চাউনি! প্রেমের কথা বললেই, দুজনেই স্পষ্ট উত্তর ‘উই আর জাস্ট ফ্রেন্ড’।

তবে এবার আর প্রেম লুকোতে পারলেন না ইব্রাহিম ও পলক। সোশ্যাল মিডিয়াতেই প্রকাশ পেল তাদের বন্ধুত্ব থেকে প্রেমের যাত্রা। একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েই প্রকাশ্যে আসলো তাদের প্রেম! তাহলে কি ইব্রাহিম ও পলক বলেই দিলেন, প্রেমে আছি!

অন্যদিকে কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ইব্রাহিমের আরেকটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে, এক রহস্যময়ীর সঙ্গে মুম্বাই বিমানবন্দরে ইব্রাহিম। পলকের সঙ্গে সাইফপুত্রকে দেখে নেটিজেনরা বলছেন, বছরের শুরুতেই গার্লফ্রেন্ড বদল!

সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে পলক তিওয়ারির। এর আগে ২০২১ সালে ‘বিজলি বিজলি’ শিরোনামে এক মিউজিক ভিডিওতে মডেলিং করে আলোচনায় এসেছিলেন পলক। অন্যদিকে করণ জোহরের একটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে ইব্রাহিমের।তারই মাঝে পলকের সঙ্গে ইব্রাহিমের প্রেমের গুঞ্জন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ইব্রাহিম আলী খান ও পলক তেওয়ারির প্রেমের গুঞ্জন সত্যি হলো!

আপডেট সময় ১০:৪৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪