সংবাদ শিরোনাম ::

চীনে ফেল করা ছাত্রের ছুরিকাঘাতে নিহত ৮

চীনে ফেল করা ছাত্রের ছুরিকাঘাতে নিহত ৮

চীনের পূর্বাঞ্চলে একটি কলেজের বাইরে ছুরিকাঘাতে আটজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১৭ জন।

ওই ঘটনায় শনিবার সন্ধ্যায় উশি শহরের উশি ইশিং চারু ও কারুকলা ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজ থেকে ২১ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার যুবক ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে খারাপ ফলের কারণে ডিপ্লোমা ডিগ্রি না পাননি এবং ইন্টার্নশিপের সম্মানী নিয়ে অখুশি ছিলেন।

ওই যুবক পুলিশকে বলেছেন, হামলা করতে তিনি কোনো ‘দ্বিধা’ বোধ করেননি। এ ঘটনায় তদন্ত চালানোর পাশাপাশি আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

বিবিসি লিখেছে, দক্ষিণের শহর জুহাইয়ের একটি স্টেডিয়ামে গত সোমবার ভিড়ের মধ্যে গাড়ি তুলে দিয়ে অন্তত ৩৫ জনকে হত্যার পর এ ছুরিকাঘাতের ঘটনা ঘটল।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

চীনে ফেল করা ছাত্রের ছুরিকাঘাতে নিহত ৮

আপডেট সময় ০১:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪