সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

অসুস্থ শিয়ালের কামড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনজন আহত

শিয়ালের কামড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনজন আহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। রবিবার (১৭ নভেম্বর) রাতে ক্যাম্পাসে ভিন্ন ভিন্ন এলাকায় তিনজন শিয়ালের কামড়ের শিকার হন। আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী মো. শাহারিয়ার, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী (আনসার সদস্য) অজয় হালদার এবং দোকানদার মো. জব্বার। আহতরা সবাই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে জব্বারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের মেডিকেল কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন, ‘রাত ১০টার পর তিনজন শিয়ালের কামড় খেয়ে চিকিৎসা নিতে আসেন।’ তিনি জানান, এদের মধ্যে জব্বারকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা থেকে শিয়ালটি আক্রমণ করে। তাকে মুখে, হাতে, পায়ে এবং গোপনাঙ্গে কামড় দেয়।

বাকি দুজনের মধ্যে শাহারিয়ারকে প্রীতিলতা হল এলাকা এবং অজয় হালদারকে জয় বাংলা ফটকের মসজিদসংলগ্ন এলাকা থেকে আক্রমণ করে। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আহত আনসার সদস্য অজয় হালদার বলেন, ‘আমরা তিনজন রাত ১০টার দিকে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে একটি শিয়াল জঙ্গল থেকে বের হয়ে পায়ে কামড় দেয়। তখন আমি শিয়ালকে লাথি দিলে সেটি আবার জঙ্গলে চলে যায়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, ‘শিয়ালের কামড়ের বর্ণনা শুনে ধারণা করছি, শিয়ালটি র‍্যাবিস আক্রান্ত হয়েছে। যার কারণে সে পাগলাটে আচরণ করছে। সামনে এখন যাকে পাবে তাকে সে কামড়াবে। অতিদ্রুত তাকে মেরে ফেলে মাটি চাপা দিতে হবে। যারা আহত হয়েছেন তাদের টিকা নিতে হবে।’

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

অসুস্থ শিয়ালের কামড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনজন আহত

আপডেট সময় ০৬:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪